সাউথ বাংলা ২৪
advertisement

যুদ্ধবিরতি শেষে রাশিয়ার হামলা, ইউক্রেনে নিহত ২৬

যুদ্ধবিরতি শেষে রাশিয়ার হামলা, ইউক্রেনে নিহত ২৬
যুদ্ধবিরতি শেষ হওয়ার কয়েক ঘণ্টা পরই জাপোরিঝঝিয়া অঞ্চলের এই গ্রামে একাধিক বিমান হামলা চালায় রাশিয়া। জাপোরিঝঝিয়া, ইউক্রেন, ২ নভেম্বর
ফটো কার্ড প্রিন্ট

ইউক্রেনের দক্ষিণাঞ্চলের একটি গ্রামে মানবিক সহায়তা বিতরণের জন্য ব্যবহৃত স্কুলে রাশিয়ার বিমান হামলায় অন্তত ২৬ জন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে দুজন উদ্ধারকর্মী ও চারজন পুলিশ সদস্য রয়েছেন।গত রোববার স্থানীয়ভাবে কার্যকর হওয়া একটি যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার কয়েক ঘণ্টা পর এ হামলা চালানো হয়।

এর মধ্য দিয়ে ‘শান্তির পথে অগ্রগতির’ যে ক্ষীণ আশা তৈরি হয়েছিল, তা ভেঙে গেছে বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।ভলোদিমির জেলেনস্কি, ইউক্রেনের প্রেসিডেন্টপ্রতি সোমবার ওই স্কুলে মানুষের মধ্যে মানবিক সহায়তা বিতরণ করা হতো। লোকজন সেখানে পৌঁছানোর পরই রাশিয়া প্রথম দফায় কয়েকটি বিমান থেকে বোমা ফেলে।

পরে দ্বিতীয় দফায় আশ্রয়কেন্দ্র লক্ষ্য করে আবারও বোমা হামলা চালানো হয়।রাশিয়ার ২০২২ সালের আগ্রাসনের পর দুই দেশের মধ্যে চলমান যুদ্ধে এটিই ছিল দীর্ঘতম যুদ্ধবিরতি।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

মণিপুরে সহিংসতা বিজেপি সরকারের ব্যর্থতার ফল: কংগ্রেস মণিপুরে সহিংসতা বিজেপি সরকারের ব্যর্থতার ফল: কংগ্রেস যুক্তরাষ্ট্রে ভোটের লড়াই, শেষ মুহূর্তের প্রস্তুতি যুক্তরাষ্ট্রে ভোটের লড়াই, শেষ মুহূর্তের প্রস্তুতি মিসাইলের মতো আছড়ে পড়ল ব্যক্তিগত উড়োজাহাজ, নিহত ৯ মিসাইলের মতো আছড়ে পড়ল ব্যক্তিগত উড়োজাহাজ, নিহত ৯ মিসাইলের মতো আছড়ে পড়ল ব্যক্তিগত উড়োজাহাজ, নিহত ৯ মিসাইলের মতো আছড়ে পড়ল ব্যক্তিগত উড়োজাহাজ, নিহত ৯ ইউরোপে বিক্ষোভ: তরুণরা নিজেদের ‘বলির পাঁঠা’ ভাবছে ইউরোপে বিক্ষোভ: তরুণরা নিজেদের ‘বলির পাঁঠা’ ভাবছে
advertisement

সৌরবিদ্যুতের আধুনিক প্রযুক্তি দেখতে সোলার এক্সপোতে ভিড়

সৌরবিদ্যুতের আধুনিক প্রযুক্তি দেখতে সোলার এক্সপোতে ভিড়

রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘বাংলাদেশ সোলার এক্সপো ২০২৬’...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

চট্টগ্রামে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার-আটক ১১৪৯

চট্টগ্রামে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার-আটক ১১৪৯

কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যক্রম ও মাদকবিরোধী বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় ১ হাজার ১৪৯ জনকে গ্রেফতার ও আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

অতীতে মূল্যায়নে আন্ডার-মার্কেটিং ও ওভার-মার্কেটিং হতো, এইচএসসির নম্বর প্রসঙ্গে শিক্ষামন্ত্রী

অতীতে মূল্যায়নে আন্ডার-মার্কেটিং ও ওভার-মার্কেটিং হতো, এইচএসসির নম্বর প্রসঙ্গে শিক্ষামন্ত্রী
শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন সোমবার রাজধানীর জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমির (নায়েম) অডিটোরিয়ামে অনুষ্ঠিত ২১০তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দেন

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, অতীতে খাতা মূল্যায়নে আন্ডার-মার্কেটিং ও ওভার-মার্কেটিংয়ের মতো অসংগতি ছিল, যা দূর করে মূল্যায়নে পুরোপুরি স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা হচ্ছে। সম্প্রতি এইচএসসি পরীক্ষার ফলাফলে প্রকৃত মেধা ও যোগ্যতার মূল্যায়ন নিশ্চিত করা হয়েছে।

পাশাপাশি ফেল করা শিক্ষার্থীদের ক্ষেত্রে এক বা দুই বিষয়ে দ্রুত মানোন্নয়ন পরীক্ষার ব্যবস্থা করা হচ্ছে, যাতে শিক্ষার্থীদের মূল্যবান শিক্ষাবর্ষের সময় নষ্ট না হয়।গতকাল সোমবার বিকেলে রাজধানীর জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমির (নায়েম) অডিটোরিয়ামে অনুষ্ঠিত ২১০তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এ কথা বলেন।শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেন, দেশের শিক্ষাব্যবস্থাকে বৈশ্বিক মানের উপযোগী করে গড়ে তুলতে এবং স্বজনপ্রীতি ও কৃত্রিমতা পরিহার করে মেধাভিত্তিক মূল্যায়নব্যবস্থা বাস্তবায়নে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

শিক্ষকদের মানোন্নয়ন এবং শিক্ষাক্ষেত্রে প্রযুক্তিগত রূপান্তরের ওপর জোর দিয়ে তিনি বলেন, শিক্ষক নিয়োগ, পদোন্নতি ও মূল্যায়নের ক্ষেত্রে সব ধরনের স্বজনপ্রীতি বন্ধ করা হবে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন