রাতের আকাশে নিশ্চয়ই অসংখ্য তারা দেখেছ। সেগুলোর কোনোটি আমাদের সূর্যের মতো, কোনোটি আবার তার চেয়ে ছোট ও ঠান্ডা। এসব তারাকে ঘিরে ঘুরছে নানা গ্রহ। কোনো গ্রহ পাথুরে, কোনোটি গ্যাসে ভরা। কোথাও হয়তো আছে পানি, কোথাও আবার তীব্র গরমে পাথর পর্যন্ত গলে যায়। কিন্তু এই গ্রহগুলোর কোনোটি কি প্রাণের জন্য পৃথিবীর চেয়েও ভালো জায়গা হতে পারে?
মানে এমন কোনো জায়গা কি আছে, যেখানে প্রাণীরা পৃথিবীর চেয়েও আরও ভালোভাবে বেঁচে থাকতে পারবে?আমরা সাধারণত পৃথিবীকে প্রাণের জন্য আদর্শ জায়গা বলে ধরে নিই। এখানে বাতাস, পানি, সূর্যের আলো, গাছপালা, পশুপাখিসহ আরও কত রকম অণুজীব আছে। কিন্তু পৃথিবীর সব জায়গা তো প্রাণের জন্য সমানভাবে ভালো নয়। সাহারা মরুভূমির প্রচণ্ড গরমে টিকে থাকা যেমন কঠিন, তেমনি অ্যান্টার্কটিকার বরফে ঢাকা পরিবেশেও বেঁচে থাকা সহজ নয়।
আবার পৃথিবীর এমন কিছু জায়গা আছে, যেখানে জীবনের ছড়াছড়ি।
সূত্র: প্রথম আলো

নেপালে মাউন্ট এভারেস্টের কাছে দুই হেলিকপ্টারের সংঘর্ষ
আজকের বিনিময় হার
এমপির ছেলের সারের ডিলারশিপ বাতিলের দাবি
নারায়ণগঞ্জে গ্যারেজে রাখা বাসে আগুন, নাশকতা কি না খতিয়ে দেখছে পুলিশ
অধরা সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহণের ওপর গুরুত্ব

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন