সাউথ বাংলা ২৪
advertisement

যেখানে সারা বছর ৬০০ টাকায় বাটার জুতা কেনা যায়, বছরে বিক্রি ১ লাখ জোড়া

যেখানে সারা বছর ৬০০ টাকায় বাটার জুতা কেনা যায়, বছরে বিক্রি ১ লাখ জোড়া
বাটার এই বিশেষ শোরুমটি কারওয়ান বাজারে বিএসইসি ভবন এবং মেট্রোস্টেশনের পাশে অবস্থিত। এখানে সারা বছর বিশেষ ছাড়ে জুতা কেনা যায়। শোরুমে বিক্রির জন্য সাজানো জুতা
ফটো কার্ড প্রিন্ট

রাজধানীর মিরপুর-১৪ নম্বর এলাকা থেকে গত শনিবার বিকেলে বাসে করে কারওয়ান বাজার আসেন শিহাব উদ্দিন। উদ্দেশ্য কারওয়ান বাজারে বাটার একটি বিক্রয়কেন্দ্র থেকে ভালোমানের জুতা কেনা। কিন্তু বাটার জুতা কিনতে সেই মিরপুর থেকে কারওয়ান বাজারে কেন? শিহাব বর্তমানে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করছেন। তিনি টিউশনি করে নিজের খরচ চালান। বিশ্ববিদ্যালয়ে যাওয়ার জন্য নতুন জুতা কেনা প্রয়োজন। কিন্তু হাতে বেশি টাকা নেই।

এক বন্ধুর কাছে শুনেছেন যে কারওয়ান বাজারে মেট্রোস্টেশনের পাশে বাটার শোরুমে বিশেষ ছাড়ে সারা বছর জুতা বিক্রি হয়। এ জন্য এখানে এসেছেন। অবশ্য জুতা কিনতে শিহাবের লম্বা পথ আসার কষ্ট একেবারে বৃথা যায়নি। মাত্র ৬০০ টাকায় এক জোড়া জুতা কিনেছেন তিনি। জুতা কিনে ফেরার পথে শিহাব প্রথম আলোকে বলেন, ‘এখানে এসে আমার খুবই উপকার হলো। এই জুতা অন্য শোরুম থেকে কিনলে প্রায় এক থেকে দেড় হাজার টাকা লাগত। প্রায় ৬০ শতাংশ ছাড়ে কিনতে পেরেছি।

শিহাবের মতো অনেকেই এখানে আসেন কম দামে জুতা কিনতে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

সারা বছর ৬০০ টাকায় বাটার জুতা সারা বছর ৬০০ টাকায় বাটার জুতা চ্যালেঞ্জের মধ্যেও তৈরি পোশাকের ব্যবসা বাড়ছে, মজুরিতে পিছিয়ে বাংলাদেশ চ্যালেঞ্জের মধ্যেও তৈরি পোশাকের ব্যবসা বাড়ছে, মজুরিতে পিছিয়ে বাংলাদেশ বিশ্বের শীর্ষ ১০ ধনীর সম্পদ এক মাসে কমল ২৭ হাজার কোটি ডলার বিশ্বের শীর্ষ ১০ ধনীর সম্পদ এক মাসে কমল ২৭ হাজার কোটি ডলার শ্রমিকের মজুরি আন্দোলনে ৬৮১ কারখানার উৎপাদন ব্যাহত শ্রমিকের মজুরি আন্দোলনে ৬৮১ কারখানার উৎপাদন ব্যাহত বিদেশি ঋণের খোঁজে ডলার নাকি পান্ডা বন্ড, কোন পথে সরকার বিদেশি ঋণের খোঁজে ডলার নাকি পান্ডা বন্ড, কোন পথে সরকার
advertisement

বিএনপির থেকে অব্যাহতির ঘোষণা দিলেন জসিম চেয়ারম্যান

বিএনপির থেকে অব্যাহতির ঘোষণা দিলেন জসিম চেয়ারম্যান

ফেনী জেলা যুবদলের সাবেক সভাপতি ও সদর উপজেলার ধলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জাকির হোসেন জসিম বিএনপি ও দলের অঙ্গসংগঠনের...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

গার্মেন্টস খাতে অস্থিরতা সৃষ্টির চেষ্টা কঠোর হস্তে দমন করা হবে

গার্মেন্টস খাতে অস্থিরতা সৃষ্টির চেষ্টা কঠোর হস্তে দমন করা হবে

গার্মেন্টস খাতে অস্থিরতা সৃষ্টির চেষ্টা কঠোর হস্তে দমন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, রাজনৈতিক উদ্দেশ্যে কোনো কোনো...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

যুদ্ধবিরতি শেষে রাশিয়ার হামলা, ইউক্রেনে নিহত ২৬

যুদ্ধবিরতি শেষে রাশিয়ার হামলা, ইউক্রেনে নিহত ২৬
যুদ্ধবিরতি শেষ হওয়ার কয়েক ঘণ্টা পরই জাপোরিঝঝিয়া অঞ্চলের এই গ্রামে একাধিক বিমান হামলা চালায় রাশিয়া। জাপোরিঝঝিয়া, ইউক্রেন, ২ নভেম্বর

ইউক্রেনের দক্ষিণাঞ্চলের একটি গ্রামে মানবিক সহায়তা বিতরণের জন্য ব্যবহৃত স্কুলে রাশিয়ার বিমান হামলায় অন্তত ২৬ জন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে দুজন উদ্ধারকর্মী ও চারজন পুলিশ সদস্য রয়েছেন।গত রোববার স্থানীয়ভাবে কার্যকর হওয়া একটি যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার কয়েক ঘণ্টা পর এ হামলা চালানো হয়।

এর মধ্য দিয়ে ‘শান্তির পথে অগ্রগতির’ যে ক্ষীণ আশা তৈরি হয়েছিল, তা ভেঙে গেছে বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।ভলোদিমির জেলেনস্কি, ইউক্রেনের প্রেসিডেন্টপ্রতি সোমবার ওই স্কুলে মানুষের মধ্যে মানবিক সহায়তা বিতরণ করা হতো। লোকজন সেখানে পৌঁছানোর পরই রাশিয়া প্রথম দফায় কয়েকটি বিমান থেকে বোমা ফেলে।

পরে দ্বিতীয় দফায় আশ্রয়কেন্দ্র লক্ষ্য করে আবারও বোমা হামলা চালানো হয়।রাশিয়ার ২০২২ সালের আগ্রাসনের পর দুই দেশের মধ্যে চলমান যুদ্ধে এটিই ছিল দীর্ঘতম যুদ্ধবিরতি।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন