একসময় তাঁদের মূল পারিবারিক ব্যবসা ছিল ঘি। সময়ের সঙ্গে সেই ব্যবসার পরিসর বদলেছে, ঘিয়ের গণ্ডি পেরিয়ে মিষ্টির জগতে পা রেখেছেন তাঁরা। দুধ, ছানা, ক্ষীর আর চিনির মিশেলে তৈরি হয়েছে নতুন পরিচয়। বেড়েছে কর্মীর সংখ্যা, বিস্তৃত হয়েছে ব্যবসা। ঘি থেকে মিষ্টির জগতে আসা বিক্রমপুর মিষ্টান্ন ভান্ডারে এখন তৈরি হয় প্রায় ১৮৫ ধরনের মিষ্টি। সারা দেশে রয়েছে প্রায় ৪৫টি শাখা।
মুন্সিগঞ্জের বালাশুরে প্রতিষ্ঠানটির উদ্যোক্তাদের পারিবারিক পূজার আয়োজন দেখতে গিয়ে তাঁদের এই দীর্ঘ মিষ্টির যাত্রার গল্প শুনলেন তারেক হাসান সরকারপুরান ঢাকার ভোর, দুধ চা আর প্রাণহরা দুধ ও দুগ্ধজাত পণ্যের সঙ্গে বিক্রমপুর মিষ্টান্ন ভান্ডারের উদ্যোক্তাদের দীর্ঘদিনের সম্পর্ক। ব্রিটিশ আমলে ঘিয়ের ব্যবসা করতেন তাঁদের পূর্বপুরুষেরা।
বিক্রমপুর মিষ্টান্ন ভান্ডারের বর্তমান পরিচালকদের একজন দীপক কুমার ঘোষ জানালেন, দুধ ও ঘিকে কেন্দ্র করে গড়ে ওঠা ব্যবসাকে আরও বিস্তৃত করার চিন্তা থেকেই মিষ্টি তৈরির উদ্যোগ।
সূত্র: প্রথম আলো

সামাজিক যোগাযোগমাধ্যমের ট্রোল এখন আর দেখি না
কাকালাপ
ইয়াশ রোহানের সঙ্গে সম্পর্কের গুঞ্জনের জবাব দিলেন তটিনী
অভিনয়ের বাইরেও নিজের জন্য একটা জায়গা থাকা উচিত
কোভিড থেকে কীভাবে নাচে অনুপ্রেরণা পেলেন অর্থী আহমেদ

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন