সাউথ বাংলা ২৪
advertisement

বৃহত্তর জাতীয় সরকার গঠনের আহ্বান নেতানিয়াহুর, আজ বৈঠকে বসছেন বিরোধীরা

বৃহত্তর জাতীয় সরকার গঠনের আহ্বান নেতানিয়াহুর, আজ বৈঠকে বসছেন বিরোধীরা
বেনিয়ামিন নেতানিয়াহু ও গাদি আইজেনকট
ফটো কার্ড প্রিন্ট

ইসরায়েলে আরব দলগুলোকে বাদ দিয়ে একটি ‘বৃহত্তর জাতীয় সরকার’ গঠনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। নির্বাচনে তাঁর জোট সবচেয়ে বেশি আসন পেলেও সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা পায়নি। এদিকে বিরোধী জোটের দলগুলো গাদি আইজেনকটকে পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে সমর্থন দিয়েছে।

সরকার গঠনের পরবর্তী পদক্ষেপ ঠিক করতে আজ মঙ্গলবার বৈঠকে বসছেন তারা।গত সপ্তাহের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের পর বিরোধী শিবিরের নেতাদের মধ্যে এটিই প্রথম বৈঠক। আইজেনকটের দল ইয়াশার জানিয়েছে, আজ সকালে হার্জলিয়ায় জোটের পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা করবেন পরিবর্তনপন্থী জোটের নেতারা।ইসরায়েলের ১২০ আসনের পার্লামেন্টে নেতানিয়াহুর শিবির পেয়েছে ৫৩টি আসন। এর মধ্যে তাঁর দল লিকুদ পার্টির আসন ২৭টি।

অন্যদিকে আইজেনকটের জোট পেয়েছে ৪৮টি আসন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

আসামের ধুবড়িতে উচ্ছেদ অভিযানে গৃহহীন ৪ হাজার বাঙালি মুসলমান আসামের ধুবড়িতে উচ্ছেদ অভিযানে গৃহহীন ৪ হাজার বাঙালি মুসলমান যে ক্যাফেতে কফি খেতে বসতে হয় মুরগির সঙ্গে যে ক্যাফেতে কফি খেতে বসতে হয় মুরগির সঙ্গে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনেও কেন ধর্মের রাজনীতি? যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনেও কেন ধর্মের রাজনীতি? সরকারবিরোধী বিক্ষোভে যোগ দেওয়ায় আদালতের ভর্ৎসনা শুনতে হলো অভিনেতা ইমরান খানকে সরকারবিরোধী বিক্ষোভে যোগ দেওয়ায় আদালতের ভর্ৎসনা শুনতে হলো অভিনেতা ইমরান খানকে মুসলিম বলেই কি বলিউড অভিনেত্রী দিয়ার আতশবাজিবিরোধী ভিডিও বার্তা সরিয়ে দিল মুম্বাই পৌরসভা মুসলিম বলেই কি বলিউড অভিনেত্রী দিয়ার আতশবাজিবিরোধী ভিডিও বার্তা সরিয়ে দিল মুম্বাই পৌ...
advertisement

জেলহত্যা দিবস আজ

জেলহত্যা দিবস আজ

আজ ৩ নভেম্বর জেলহত্যা দিবস। ১৯৭৫ সালের ৩ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে একটি শোকাবহ দিন হয়ে আছে।

ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দী অবস্থায় সেদিন রাতের অন্ধকারে হত্যা করা হয় মুক্তিযুদ্ধকালীন মুজিবনগর সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ, মন্ত্রিসভার সদস্য ক্যাপ্টেন এম মনসুর আলী এবং এ এইচ এম কামারুজ্জামানকে।ওই নির্মম ঘটনার আড়াই মাস আগে একই বছরের ১৫ আগস্ট সপরিবার হত্যা করা হয় বাংলাদেশের স্বাধীনতার প্রধান নেতা ও তৎকালীন রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে।

সেই হত্যাকাণ্ডের পর বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ এই চার সহকর্মীকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছিল।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আজ টিভিতে যা দেখবেন (৩ নভেম্বর ২০২৬)

আজ টিভিতে যা দেখবেন (৩ নভেম্বর ২০২৬)

জাতীয় ক্রিকেট লিগের পঞ্চম রাউন্ডের ম্যাচ চলছে। চ্যাম্পিয়নস লিগের চতুর্থ ম্যাচ উইকের প্রথম দিন আজ।

ম্যাচ আছে বার্সেলোনা, পিএসজি, বায়ার্ন, ইন্টার ও আতলেতির।জাতীয় ক্রিকেট লিগসিলেট–চট্টগ্রামসকাল ৯–৩০ মি., বিসিবি ইউটিউবময়মনসিংহ–খুলনাসকাল ৯–৩০ মি., বিসিবি ইউটিউবঢাকা–বরিশালসকাল ৯–৩০ মি., বিসিবি ইউটিউবরংপুর–রাজশাহীসকাল ৯–৩০ মি., বিসিবি ইউটিউবউয়েফা চ্যাম্পিয়নস লিগশাখতার–স্পোর্তিং সিপিরাত ১১–৪৫ মি., সনি স্পোর্টস ১গালাতাসারাই–স্টুটগার্টরাত ১১–৪৫ মি., সনি স্পোর্টস ২বার্সেলোনা–অ্যাস্টন ভিলারাত ২টা, সনি স্পোর্টস ১আতলেতিকো–বায়ার্নরাত ২টা, সনি স্পোর্টস ২ম্যান ইউনাইটেড–রোমারাত ২টা, ট্যাপম্যাডভিয়ারিয়াল–পিএসজিরাত ২টা, ট্যাপম্যাডফেইনুর্ড–ইন্টার মিলানরাত ২টা, ট্যাপম্যাড

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

ধনকুবেরা কিনছেন দ্বীপ, বানাচ্ছেন বাংকার, কিসের আশঙ্কা

ধনকুবেরা কিনছেন দ্বীপ, বানাচ্ছেন বাংকার, কিসের আশঙ্কা
এআই

শোনা যায়, ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ ২০১৪ সাল থেকে হাওয়াই দ্বীপপুঞ্জের কাউয়াই দ্বীপে বিশাল এক এলাকাজুড়ে কাজ শুরু করেছিলেন। ১ হাজার ৪০০ একরের এই জায়গার নাম দেওয়া হয়েছে ‘কুলাউ র‍্যাঞ্চ’।প্রখ্যাত প্রযুক্তি পত্রিকা ‘ওয়্যার্ড’-এর একটি প্রতিবেদন অনুযায়ী, এই এলাকায় এমন একটি বিশেষ আশ্রয়স্থল তৈরির পরিকল্পনা রয়েছে, যেখানে নিজেদের তৈরি বিদ্যুৎ ও খাবারের ব্যবস্থা থাকবে।

তবে সেখানে যাঁরা কাজ করছেন, যেমন কাঠমিস্ত্রি বা ইলেকট্রিশিয়ান তাঁদের সঙ্গে গোপনীয়তার চুক্তি বা ‘নন-ডিসক্লোজার অ্যাগ্রিমেন্ট’ করা হয়েছে। ফলে তাঁরা বাইরে এই নিয়ে মুখ খুলতে পারেন না।জায়গাটি ঘিরে ছয় ফুট উঁচু একটি দেয়াল দেওয়া হয়েছে, যাতে রাস্তার পাশ থেকে ভেতরের কিচ্ছু দেখা না যায়।২০২৪ সালে একটি অনুষ্ঠানে জাকারবার্গকে প্রশ্ন করা হয়েছিল, তিনি কি কোনো ‘ডুমসডে বাংকার’ বা মহাপ্রলয় থেকে বাঁচার গোপন আস্তানা বানাচ্ছেন?

জাকারবার্গ তখন পরিষ্কার না বলে দিয়েছিলেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন