সাউথ বাংলা ২৪
advertisement

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: নিষিদ্ধ ছাত্রলীগের সঙ্গে জড়িত অভিযোগে প্রাক্তন ছাত্রকে মারধর করে পুলিশে দিল ছাত্রদল

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: নিষিদ্ধ ছাত্রলীগের সঙ্গে জড়িত অভিযোগে প্রাক্তন ছাত্রকে মারধর করে পুলিশে দিল ছাত্রদল
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী জয়নাল আবেদীনকে (মাঝে) ক্যাম্পাসে মারধর করা হয়
ফটো কার্ড প্রিন্ট

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী জয়নাল আবেদীনকে (মাঝে) ক্যাম্পাসে মারধর করা হয়নিষিদ্ধ ছাত্রসংগঠন ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ তুলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক প্রাক্তন শিক্ষার্থীকে মারধর করে পুলিশে দিয়েছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতা-কর্মীরা।মারধরের শিকার শিক্ষার্থীর নাম জয়নাল আবেদীন।

তিনি বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।পুলিশ, শিক্ষার্থী ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে এবং ঘটনার ভিডিও ফুটেজ সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান দেখতে ক্যাম্পাসে আসেন জয়নাল। ক্যাম্পাসে আসার পরপরই তাঁকে ধাওয়া দিয়ে ধরে ফেলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতা-কর্মীরা।

এ সময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক জাফর আহমেদ, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান রুমি ও সুমন সরদারসহ অন্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।ক্যাম্পাসের কাঁঠালতলা থেকে জয়নালকে ধরে পার্শ্ববর্তী পোগোজ ল্যাবরেটরি স্কুলের ভেতরে নিয়ে যাওয়া হয়।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

ক্ষমতাসীনেরা মধ্যবর্তী নির্বাচনে জেতে না, তবে আমরা জোর চেষ্টা চালাচ্ছি: ট্রাম্প ক্ষমতাসীনেরা মধ্যবর্তী নির্বাচনে জেতে না, তবে আমরা জোর চেষ্টা চালাচ্ছি: ট্রাম্প দলীয় নেতার সমর্থন হারানোর দিনই আল–সাইয়েদের তহবিলে রেকর্ড অর্থ দলীয় নেতার সমর্থন হারানোর দিনই আল–সাইয়েদের তহবিলে রেকর্ড অর্থ বিক্ষোভ-ভাঙচুর, ৩য় দিনে 
৪ শতাধিক কারখানায় ছুটি বিক্ষোভ-ভাঙচুর, ৩য় দিনে ৪ শতাধিক কারখানায় ছুটি চুম্বন, প্রেম থেকে ঝগড়া, ‘বিগ বস’–এ আলোচিত কে এই নন্দিনী চুম্বন, প্রেম থেকে ঝগড়া, ‘বিগ বস’–এ আলোচিত কে এই নন্দিনী মধ্যবর্তী নির্বাচন : হেরে গেলে বাকি দুবছর কীভাবে সামাল দেবেন  ট্রাম্প মধ্যবর্তী নির্বাচন : হেরে গেলে বাকি দুবছর কীভাবে সামাল দেবেন ট্রাম্প
advertisement

সাতক্ষীরায় ভারতীয় নাগরিকের কাছে মিললো দেড় কোটি টাকার সোনার পেস্ট

সাতক্ষীরায় ভারতীয় নাগরিকের কাছে মিললো দেড় কোটি টাকার সোনার পেস্ট

সাতক্ষীরার ভোমরা সীমান্ত দিয়ে পাচারের সময় এক ভারতীয় নাগরিকের কাছ থেকে ৮১৩ দশমিক ৫০ গ্রাম সোনার পেস্ট উদ্ধার উদ্ধার করেছে বিজিবি...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

ক্ষমতাসীনেরা মধ্যবর্তী নির্বাচনে জেতে না, তবে আমরা জোর চেষ্টা চালাচ্ছি: ট্রাম্প

ক্ষমতাসীনেরা মধ্যবর্তী নির্বাচনে জেতে না, তবে আমরা জোর চেষ্টা চালাচ্ছি: ট্রাম্প
ওয়াশিংটনের লিংকন মেমোরিয়াল রিফ্লেক্টিং পুল এলাকায় মধ্যবর্তী নির্বাচনের আগে শেষ মুহূর্তের প্রচারে বক্তব্য রাখছেন ডোনাল্ড ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘কোনো এক কারণে ক্ষমতাসীন প্রেসিডেন্ট মধ্যবর্তী নির্বাচনে জেতে না। তবে আমরা জোর চেষ্টা চালাচ্ছি।’ গতকাল সোমবার ওয়াশিংটনের লিংকন মেমোরিয়াল রিফ্লেক্টিং পুল এলাকায় নির্বাচনের শেষ প্রচারে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।ট্রাম্প বলেন, ‘মধ্যবর্তী নির্বাচনের আগের এটাই শেষ দিন।

আমার বিশ্বাস, আমাদের জীবদ্দশার সবচেয়ে গুরুত্বপূর্ণ মধ্যবর্তী নির্বাচন এটি।’নির্বাচনে রিপাবলিকানদের পক্ষে ভোট চাইতে গিয়ে নিজের সরকারের কাজের পক্ষে যুক্তি তুলে ধরেন ট্রাম্প। একই সঙ্গে ডেমোক্র্যাট প্রার্থীদের সমালোচনা করেন।ট্রাম্প বলেন, ‘ডেমোক্র্যাটরা যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে চরমপন্থী ও বিপজ্জনক প্রার্থীদের মনোনয়ন দিয়েছে।

তাঁরা এ পর্যন্ত মনোনয়ন পাওয়া সবচেয়ে বিপজ্জনক প্রার্থী।’ডেমোক্র্যাটদের অভিবাসন ও ট্রান্সজেন্ডার অধিকারবিষয়ক অবস্থানের সমালোচনা করে ট্রাম্প বলেন, দলটি উগ্র কর্মসূচি ও ‘বিপজ্জনক মতাদর্শ’ অনুসরণ করছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

‘সবকিছু চিরবিদায় দিলাম’ লিখে ফেসবুকে পোস্ট, বিষপানে যুবকের মৃত্যু

‘সবকিছু চিরবিদায় দিলাম’ লিখে ফেসবুকে পোস্ট, বিষপানে যুবকের মৃত্যু

সোমবার ভোর পাঁচটার দিকে পারিবারিক বিরোধের জেরে বিষপান করেন মুজিব। পরে তাকে উদ্ধার করে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন