সাউথ বাংলা ২৪
advertisement

হকি মাঠের অপূর্ণ স্বপ্ন আর ক্রিকেটের বিশ্বজয়ী সাম্রাজ্য: অন্য এক শাহরুখ খানের গল্প

হকি মাঠের অপূর্ণ স্বপ্ন আর ক্রিকেটের বিশ্বজয়ী সাম্রাজ্য: অন্য এক শাহরুখ খানের গল্প
শাহরুখ খান
ফটো কার্ড প্রিন্ট

বলিউডের বাদশা হওয়ার কথা ছিল না। অন্তত শুরুতে নয়। দিল্লির এক তরুণের স্বপ্ন ছিল ভারতের হয়ে হকি খেলার। দেশের জার্সি গায়ে মাঠে নামবেন, আন্তর্জাতিক অঙ্গনে প্রতিনিধিত্ব করবেন ভারতকে। বলিউডের রুপালি পর্দা তখনো তাঁর স্বপ্নের গন্তব্য হয়ে ওঠেনি। কিন্তু জীবনের চিত্রনাট্য বোধ হয় কোনো পরিচালকও আগে থেকে লিখে রাখতে পারেন না। শাহরুখ খানের ক্ষেত্রেও তা-ই হয়েছে। হকি খেলার স্বপ্ন দেখতে দেখতে একদিন হয়ে গেলেন বলিউডের সুপারস্টার।

আর যে মানুষটি একসময় ভারতের হয়ে খেলতে চেয়েছিলেন, তিনি এখন ক্রিকেটে একাধিক দলের মালিক!আজ শাহরুখ খানের জন্মদিন। অভিনয়, সিনেমা, প্রেম, রোমান্স, সংলাপ, সব মিলিয়ে তাঁর পরিচয়ের শেষ নেই। তবে পর্দার বাইরের শাহরুখের আরেকটি পরিচয় আছে, যেটি ক্রীড়াপ্রেমীদের কাছে বেশ আকর্ষণীয়। তিনি একসময় খেলোয়াড় হতে চেয়েছিলেন। হকি, ফুটবল, ক্রিকেট, সবই টানত তাঁকে।

তবে হকির প্রতি ভালোবাসাটা ছিল একটু বেশিই।দিল্লিতে বেড়ে ওঠা শাহরুখ স্কুল ও কলেজজীবনে নিয়মিত খেলাধুলা করতেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

এক দ্বীপে দুই কিং, একজনের নাম ভিভ, অন্যজন চার্লস এক দ্বীপে দুই কিং, একজনের নাম ভিভ, অন্যজন চার্লস ছয় পেসার নিয়ে বাংলাদেশের অপেক্ষায় দক্ষিণ আফ্রিকা ছয় পেসার নিয়ে বাংলাদেশের অপেক্ষায় দক্ষিণ আফ্রিকা খুলনাকে পেলেই সেঞ্চুরি, আল আমিনের আবার ১০২ খুলনাকে পেলেই সেঞ্চুরি, আল আমিনের আবার ১০২ আর্জেন্টিনার ‘কসাই’ এখন ইউনাইটেডে সবচেয়ে ‘গোলমাল পাকানো লোক’ আর্জেন্টিনার ‘কসাই’ এখন ইউনাইটেডে সবচেয়ে ‘গোলমাল পাকানো লোক’ ব্রিটিশ পাসপোর্ট নিয়ে আফগান লিগে আমির, আইপিএলেও কি মিলবে সুযোগ ব্রিটিশ পাসপোর্ট নিয়ে আফগান লিগে আমির, আইপিএলেও কি মিলবে সুযোগ
advertisement

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম আবারও বাড়ল ও অন্যান্য খবর

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম আবারও বাড়ল ও অন্যান্য খবর

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম আবারও বেড়েছে। নতুন দাম ২ হাজার ৬০ টাকা। বিভিন্ন স্থানে পোশাকশ্রমিকদের বিক্ষোভ। এ ছাড়া দিনের গুরুত্বপূর্ণ খবর শুনুন অডিও সংবাদে...

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আগামী বছরের সরকারি ছুটির তালিকা অনুমোদন

আগামী বছরের সরকারি ছুটির তালিকা অনুমোদন

জানুয়ারিতে শুরু হতে যাওয়া আগামী বছরের ছুটির তালিকা অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব সিদ্ধান্তের কথা জানান। বিস্তারিত ভিডিও প্রতিবেদনে...

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

বাংলাদেশে সিমেন্স ইডিএর অনুমোদিত ডিস্ট্রিবিউটর হলো পেন্টা গ্লোবাল

বাংলাদেশে সিমেন্স ইডিএর অনুমোদিত ডিস্ট্রিবিউটর হলো পেন্টা গ্লোবাল

বাংলাদেশে সিমেন্স ইডিএর পণ্য, প্রশিক্ষণ ও কারিগরি সহায়তাসেবা দেওয়ার জন্য সিমেন্স ইন্ডাস্ট্রি সফটওয়্যার লিমিটেডের (এসআইএসডব্লিউ) অনুমোদিত ডিস্ট্রিবিউটর হিসেবে দায়িত্ব পেয়েছে পেন্টা গ্লোবাল লিমিটেড। এ লক্ষ্যে প্রতিষ্ঠান দুটির মধ্যে একটি চুক্তি হয়েছে। সম্প্রতি দেওয়া এক চিঠিতে পেন্টা গ্লোবালকে আনুষ্ঠানিকভাবে অনুমোদন দেয় সিমেন্স ইন্ডাস্ট্রি সফটওয়্যার।

এই চুক্তির ফলে বাংলাদেশের সেমিকন্ডাক্টর ডিজাইন খাতে কাজ করা প্রতিষ্ঠান ও প্রকৌশলীদের জন্য সিমেন্স ইডিএর প্রযুক্তি ও সেবা পাওয়ার সুযোগ বাড়বে। একই সঙ্গে দেশের ক্রমবর্ধমান সেমিকন্ডাক্টর ডিজাইন খাতের সক্ষমতা উন্নয়নেও এটি ভূমিকা রাখবে।

চিপ ডিজাইন, ভেরিফিকেশন, সাইনঅফ ও অ্যাডভান্সড প্যাকেজিংসহ সেমিকন্ডাক্টর তৈরির বিভিন্ন ধাপে ইলেকট্রনিক ডিজাইন অটোমেশন (ইডিএ) প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।পেন্টা গ্লোবাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফয়সাল জামান বলেন, বাংলাদেশে দক্ষ প্রকৌশলী, ক্রমবর্ধমান প্রযুক্তি খাত, বিশ্ববিদ্যালয়গুলোর বাড়তে থাকা সম্পৃক্ততা এবং বিশ্বের বিভিন্ন দেশে কাজ করা অভিজ্ঞ বাংলাদেশি পেশাজীবীদের একটি শক্তিশালী ভিত্তি রয়েছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন