সাউথ বাংলা ২৪
advertisement

ছয় পেসার নিয়ে বাংলাদেশের অপেক্ষায় দক্ষিণ আফ্রিকা

ছয় পেসার নিয়ে বাংলাদেশের অপেক্ষায় দক্ষিণ আফ্রিকা
বাংলাদেশের বিপক্ষে পেস আক্রমণ শক্তিশালি করেছে দক্ষিণ আফ্রিকা
ফটো কার্ড প্রিন্ট

টনি ডি জর্জি ও আনরিখ নর্কিয়াকে ফিরিয়ে বাংলাদেশের বিপক্ষে দুই টেস্টের সিরিজের জন্য আজ ১৫ জনের দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। জোহানেসবার্গে ১৫ নভেম্বর শুরু হবে সিরিজের প্রথম টেস্ট।গত সেপ্টেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে হ্যামস্ট্রিংয়ে চোট পান ডি জর্জি। ডেভিড বেডিংহামকে বাদ দিয়ে নেওয়া হয়েছে ডি জর্জিকে।

অস্ট্রেলিয়ার বিপক্ষে গত শনিবার শেষ হওয়া কেপটাউন টেস্টের প্রোটিয়া স্কোয়াড থেকে বেডিংহামসহ বাদ পড়েছেন চারজন—ডেভিড বেডিংহাম, জেরাল্ড কোয়েৎজি, কাইল ভেরেইনা, সেনরুয়ান মুতুসামি।অস্ট্রেলিয়ার বিপক্ষে সেন্ট জর্জেস পার্কে দ্বিতীয় টেস্টে চোট পাওয়া পেসার নর্কিয়া এক ম্যাচ পর ফিরলেন দক্ষিণ আফ্রিকা দলে। সব মিলিয়ে দলে ছয় পেসার—কাগিসো রাবাদা, মার্কো ইয়ানসেন, উইয়ান মুল্ডার, করবিন বশ, ডেন প্যাটারসন ও নর্কিয়া।

হ্যামস্ট্রিংয়ের চোট থেকে সেরে না ওঠায় ফেরানো হয়নি আরেক পেসার লুঙ্গি এনগিডিকে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

এক দ্বীপে দুই কিং, একজনের নাম ভিভ, অন্যজন চার্লস এক দ্বীপে দুই কিং, একজনের নাম ভিভ, অন্যজন চার্লস হকি মাঠের অপূর্ণ স্বপ্ন আর ক্রিকেটের বিশ্বজয়ী সাম্রাজ্য: অন্য এক শাহরুখ খানের গল্প হকি মাঠের অপূর্ণ স্বপ্ন আর ক্রিকেটের বিশ্বজয়ী সাম্রাজ্য: অন্য এক শাহরুখ খানের গল্প খুলনাকে পেলেই সেঞ্চুরি, আল আমিনের আবার ১০২ খুলনাকে পেলেই সেঞ্চুরি, আল আমিনের আবার ১০২ আর্জেন্টিনার ‘কসাই’ এখন ইউনাইটেডে সবচেয়ে ‘গোলমাল পাকানো লোক’ আর্জেন্টিনার ‘কসাই’ এখন ইউনাইটেডে সবচেয়ে ‘গোলমাল পাকানো লোক’ ব্রিটিশ পাসপোর্ট নিয়ে আফগান লিগে আমির, আইপিএলেও কি মিলবে সুযোগ ব্রিটিশ পাসপোর্ট নিয়ে আফগান লিগে আমির, আইপিএলেও কি মিলবে সুযোগ
advertisement

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম আবারও বাড়ল ও অন্যান্য খবর

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম আবারও বাড়ল ও অন্যান্য খবর

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম আবারও বেড়েছে। নতুন দাম ২ হাজার ৬০ টাকা। বিভিন্ন স্থানে পোশাকশ্রমিকদের বিক্ষোভ। এ ছাড়া দিনের গুরুত্বপূর্ণ খবর শুনুন অডিও সংবাদে...

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আগামী বছরের সরকারি ছুটির তালিকা অনুমোদন

আগামী বছরের সরকারি ছুটির তালিকা অনুমোদন

জানুয়ারিতে শুরু হতে যাওয়া আগামী বছরের ছুটির তালিকা অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব সিদ্ধান্তের কথা জানান। বিস্তারিত ভিডিও প্রতিবেদনে...

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

বাংলাদেশে সিমেন্স ইডিএর অনুমোদিত ডিস্ট্রিবিউটর হলো পেন্টা গ্লোবাল

বাংলাদেশে সিমেন্স ইডিএর অনুমোদিত ডিস্ট্রিবিউটর হলো পেন্টা গ্লোবাল

বাংলাদেশে সিমেন্স ইডিএর পণ্য, প্রশিক্ষণ ও কারিগরি সহায়তাসেবা দেওয়ার জন্য সিমেন্স ইন্ডাস্ট্রি সফটওয়্যার লিমিটেডের (এসআইএসডব্লিউ) অনুমোদিত ডিস্ট্রিবিউটর হিসেবে দায়িত্ব পেয়েছে পেন্টা গ্লোবাল লিমিটেড। এ লক্ষ্যে প্রতিষ্ঠান দুটির মধ্যে একটি চুক্তি হয়েছে। সম্প্রতি দেওয়া এক চিঠিতে পেন্টা গ্লোবালকে আনুষ্ঠানিকভাবে অনুমোদন দেয় সিমেন্স ইন্ডাস্ট্রি সফটওয়্যার।

এই চুক্তির ফলে বাংলাদেশের সেমিকন্ডাক্টর ডিজাইন খাতে কাজ করা প্রতিষ্ঠান ও প্রকৌশলীদের জন্য সিমেন্স ইডিএর প্রযুক্তি ও সেবা পাওয়ার সুযোগ বাড়বে। একই সঙ্গে দেশের ক্রমবর্ধমান সেমিকন্ডাক্টর ডিজাইন খাতের সক্ষমতা উন্নয়নেও এটি ভূমিকা রাখবে।

চিপ ডিজাইন, ভেরিফিকেশন, সাইনঅফ ও অ্যাডভান্সড প্যাকেজিংসহ সেমিকন্ডাক্টর তৈরির বিভিন্ন ধাপে ইলেকট্রনিক ডিজাইন অটোমেশন (ইডিএ) প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।পেন্টা গ্লোবাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফয়সাল জামান বলেন, বাংলাদেশে দক্ষ প্রকৌশলী, ক্রমবর্ধমান প্রযুক্তি খাত, বিশ্ববিদ্যালয়গুলোর বাড়তে থাকা সম্পৃক্ততা এবং বিশ্বের বিভিন্ন দেশে কাজ করা অভিজ্ঞ বাংলাদেশি পেশাজীবীদের একটি শক্তিশালী ভিত্তি রয়েছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন