সাউথ বাংলা ২৪
advertisement

মণিপুরে পৃথক ঘটনায় ৫ কুকি সদস্যকে হত্যা

মণিপুরে পৃথক ঘটনায় ৫ কুকি সদস্যকে হত্যা
মণিপুরের রাজধানীতে উপজাতীয় কয়েকটি গোষ্ঠীর সমাবেশ ঘিরে নিরাপত্তা বাহিনীর সতর্ক অবস্থান। ৩১ অক্টোবর ২০২৬
ফটো কার্ড প্রিন্ট

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে নতুন করে গোষ্ঠীদ্বন্দ্ব ঘিরে পৃথক সহিংসতায় পাঁচজন নিহত হয়েছেন। গত শনিবার রাজ্য পুলিশ এক বিবৃতিতে জানায়, ননে জেলায় অজ্ঞাতপরিচয় সশস্ত্র দুষ্কৃতকারীদের মধ্যে গোলাগুলির ঘটনায় কুকি উপজাতি সম্প্রদায়ের তিনজন পুরুষ নিহত হয়েছেন।

পুলিশের আরেক বিবৃতিতে জানানো হয়েছে, চলতি সপ্তাহের শুরুতে নিখোঁজ একই সম্প্রদায়ের অন্য দুই ব্যক্তির মৃতদেহ গতকাল রোববার সকালে নিরাপত্তাকর্মীদের তল্লাশি অভিযানের পর কাংপোকপি জেলা থেকে উদ্ধার করা হয়।শীর্ষস্থানীয় কুকি উপজাতি সংগঠন এই হত্যাকাণ্ডের জন্য নাগা বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোকে দায়ী করেছে।

তারা এই ঘটনাকে নিজেদের মাতৃভূমিতে সরাসরি প্ররোচনাহীন আক্রমণ বলে বর্ণনা করেছে।মণিপুরের রাজধানী ইম্ফল এবং রাজ্যের অন্যান্য এলাকায় কেন্দ্রীয় সরকারের সঙ্গে কুকি সশস্ত্র গোষ্ঠীগুলোর যুদ্ধবিরতি চুক্তি বাতিলের দাবিতে শত শত মানুষের উপস্থিতিতে বিশাল প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হচ্ছিল।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনেও কেন ধর্মের রাজনীতি? যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনেও কেন ধর্মের রাজনীতি? সরকারবিরোধী বিক্ষোভে যোগ দেওয়ায় আদালতের ভর্ৎসনা শুনতে হলো অভিনেতা ইমরান খানকে সরকারবিরোধী বিক্ষোভে যোগ দেওয়ায় আদালতের ভর্ৎসনা শুনতে হলো অভিনেতা ইমরান খানকে মুসলিম বলেই কি বলিউড অভিনেত্রী দিয়ার আতশবাজিবিরোধী ভিডিও বার্তা সরিয়ে দিল মুম্বাই পৌরসভা মুসলিম বলেই কি বলিউড অভিনেত্রী দিয়ার আতশবাজিবিরোধী ভিডিও বার্তা সরিয়ে দিল মুম্বাই পৌ... ফিলিপাইনে খ্রিষ্টানদের পাহাড়ি কবরস্থানে জ্বলছে আগুন, উঠছে ধোঁয়া ফিলিপাইনে খ্রিষ্টানদের পাহাড়ি কবরস্থানে জ্বলছে আগুন, উঠছে ধোঁয়া আমিরাতের উড়োজাহাজের পাইলট আক্রান্ত হওয়ার পর কারা সেটি নিরাপদে সৌদিতে নামিয়েছিলেন আমিরাতের উড়োজাহাজের পাইলট আক্রান্ত হওয়ার পর কারা সেটি নিরাপদে সৌদিতে নামিয়েছিলেন
advertisement

দুই মাসে ১২ কেজি এলপিজির দাম বেড়েছে ৪৭৫ টাকা

দুই মাসে ১২ কেজি এলপিজির দাম বেড়েছে ৪৭৫ টাকা

ভোক্তা পর্যায়ে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলপিজি) ১২ কেজির সিলিন্ডারের দাম এক হাজার ৮৩৭ টাকা থেকে ২২৩ টাকা বাড়িয়ে ২ হাজার ৬০ টাকা নির্ধারণ করা হয়েছে...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আওয়ামীপন্থি গার্মেন্টস মালিকরা কর্মীদের উসকিয়ে মাঠে নামিয়েছে

আওয়ামীপন্থি গার্মেন্টস মালিকরা কর্মীদের উসকিয়ে মাঠে নামিয়েছে

আওয়ামীপন্থি গার্মেন্টস প্রতিষ্ঠানের মালিকরা কর্মীদের উসকানি দিয়ে মাঠে নামিয়েছেন। এ বিষয়ে সরকারের কাছে স্পষ্ট তথ্য রয়েছে বলে দাবি করেছেন...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

মানি চেঞ্জার্স অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

মানি চেঞ্জার্স অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
মানি চেঞ্জার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের বার্ষিক সাধারণ সভায় (এজিএম) সংগঠনের সভাপতি এম এস জামান, সাধারণ সম্পাদক গৌতম দে, সাংগঠনিক সম্পাদক কে এম মাকছুদুর রহমান ও কোষাধ্যক্ষ সবুজ মোল্লাসহ অন্যরা। সম্প্রতি রাজধানীর গুলশানের একটি পার্টি সেন্টারে

মানি চেঞ্জার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের বার্ষিক সাধারণ সভা (এজিএম) সম্প্রতি রাজধানীর গুলশানের একটি পার্টি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। সভায় সংগঠনের ২০২৫-২৬ অর্থবছরের বার্ষিক নিরীক্ষা প্রতিবেদন সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়। একই সঙ্গে কোম্পানির ২০২২-২৩ ও ২০২৩-২৪ অর্থবছরের নিরীক্ষা প্রতিবেদনও অনুমোদন করা হয়।এক সংবাদ বিজ্ঞপ্তিতে মানি চেঞ্জার্স অ্যাসোসিয়েশনে এ তথ্য জানিয়েছে।

সভায় বিদেশগামী যাত্রীদের ক্ষেত্রে মানি চেঞ্জারদের এডি ব্যাংকের সমপরিমাণ ১৮ হাজার ডলার এন্ডোর্সমেন্টের ক্ষমতা প্রদান করায় বাংলাদেশ ব্যাংককে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।বার্ষিক সাধারণ সভায় (এজিএম) মানি চেঞ্জার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি এম এস জামান সভাপতিত্ব করেন। এতে বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক গৌতম দে, সাংগঠনিক সম্পাদক কে এম মাকছুদুর রহমান ও কোষাধ্যক্ষ সবুজ মোল্লা প্রমুখ।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন