সাউথ বাংলা ২৪
advertisement

পোশাকশ্রমিকদের বিক্ষোভে কিছু শিল্পমালিক জড়িত: স্বরাষ্ট্রমন্ত্রী

পোশাকশ্রমিকদের বিক্ষোভে কিছু শিল্পমালিক জড়িত: স্বরাষ্ট্রমন্ত্রী
পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএর নেতাদের সঙ্গে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ২ নভেম্বর
ফটো কার্ড প্রিন্ট

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘পোশাকশিল্পের মালিকেরা যারা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) রাজনীতির সঙ্গে জড়িত, তারাও অস্থিরতা সৃষ্টি পেছনে কাজ করেছে। দুঃখজনক বিষয় হলো, এর পেছনে কিছু শিল্পমালিক জড়িত।

সাবেক সংসদ সদস্য ও প্রতিমন্ত্রীও এর সঙ্গে জড়িত আছেন।’ আজ সোমবার সকালে সচিবালয়ে পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএর নেতাদের সঙ্গে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের উত্তরে এ কথাগুলো বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

বিপ্লব আপনারা কবে করেছেন, কোন বিপ্লবে ছিলেন: জামায়াতকে রিজভী বিপ্লব আপনারা কবে করেছেন, কোন বিপ্লবে ছিলেন: জামায়াতকে রিজভী মোটরসাইকেল নিয়ে ছেলের সঙ্গে
বিরোধ, মারধরে প্রাণ গেল বাবার মোটরসাইকেল নিয়ে ছেলের সঙ্গে বিরোধ, মারধরে প্রাণ গেল বাবার এটি সালিসের চেয়ে নিচে নেমে গেছে এটি সালিসের চেয়ে নিচে নেমে গেছে দৃষ্টি ও শ্রবণপ্রতিবন্ধী মানুষের সহায়ক এআই দৃষ্টি ও শ্রবণপ্রতিবন্ধী মানুষের সহায়ক এআই খুলনায় এবার দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার, ১২ দিনে সাত খুন খুলনায় এবার দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার, ১২ দিনে সাত খুন
advertisement

বিপ্লব আপনারা কবে করেছেন, কোন বিপ্লবে ছিলেন: জামায়াতকে রিজভী

বিপ্লব আপনারা কবে করেছেন, কোন বিপ্লবে ছিলেন: জামায়াতকে রিজভী
সিলেটে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ সোমবার বিকেলে

জামায়াতে ইসলামীকে সমালোচনা করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘জামায়াতের আমির বলেছেন, আরেকটি বিপ্লব দরজায় টোকা দিচ্ছে। কোন বিপ্লব এটা দরজায় টোকা দিচ্ছে? মাত্র ৮-৯ মাস হলো একটি সরকারের বয়স, অপপ্রচারের মাধ্যমে নানা কথা আপনারা বলার চেষ্টা করছেন। বিপ্লব আপনারা কবে করেছেন?

কোন বিপ্লবে আপনারা ছিলেন?’ আজ সোমবার বেলা আড়াইটায় নগরের দরগাগেট এলাকার একটি অভিজাত রেস্তোরাঁয় সাংবাদিকদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় এ কথা বলেন রুহুল কবির রিজভী। সিলেট জেলা বিএনপি এই সভা আয়োজন করেছে।

এতে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি ও সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী।পরিকল্পিতভাবে কেউ কেউ দেশে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, একদিকে পরাজিত শক্তি পার্শ্ববর্তী দেশ থেকে নানা ধরনের উসকানি দিচ্ছে; পাশাপাশি দেশের ভেতরে কিছু রাজনৈতিক শক্তি নতুন সরকারকে অস্থিতিশীল করার জন্য নানা ধরনের অপপ্রচারে লিপ্ত হয়েছে।রুহুল কবির রিজভী, ভারপ্রাপ্ত মহাসচিব, বিএনপিসবাই বলে আপনারা গুপ্ত।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

মোটরসাইকেল নিয়ে ছেলের সঙ্গে বিরোধ, মারধরে প্রাণ গেল বাবার

মোটরসাইকেল নিয়ে ছেলের সঙ্গে
বিরোধ, মারধরে প্রাণ গেল বাবার
লক্ষ্মীপুর সদর হাসপাতাল

লক্ষ্মীপুরে মারধরে হোসেন মিয়া (৫০) নামের এক ব্যক্তির মৃত্যুর অভিযোগ উঠেছে। গতকাল রোববার রাতে সদর উপজেলার উত্তর হামছাদী ইউনিয়নের কাজীর দীঘির পাড় বাজারে ঘটনাটি ঘটে। হোসেন মিয়া ওই এলাকার সুলতান আহমেদ ভূঁইয়ার ছেলে।স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, হোসেন মিয়ার ছেলে সাইফুল ইসলাম (২৮) পল্লিচিকিৎসক। তাঁর একটি মোটরসাইকেল ১৯ অক্টোবর ধার নেন এলাকার শাকিল নামের এক ব্যক্তি।

১০ মিনিটের জন্য মোটরসাইকেলটি নেওয়া হলেও পরে আর ফেরত দিচ্ছিলেন না শাকিল। এ বিষয়ে স্থানীয় একটি দোকানে দুজনের পরিবারের সদস্যদের নিয়ে সালিস ডাকা হয়। কিন্তু শাকিল সালিসে বসতে রাজি ছিলেন না। এ নিয়ে শাকিলের সঙ্গে গতকাল রাতে সাইফুল ও হোসেন মিয়ার কথা-কাটাকাটি হয়। এর একপর্যায়ে শাকিল ও তাঁর সঙ্গে থাকা বিপ্লব নামের এক ব্যক্তি হোসেন মিয়াকে মারধর শুরু করেন। এ সময় হোসেন মিয়া অসুস্থ হয়ে পড়লে তাঁকে হাসপাতালে নেওয়া হয়।

সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।সাইফুল ইসলাম বলেন, শাকিল তাঁর বাবার বুকে ও নাকে আঘাত করেছেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আড়াই বছর পর ফিরছে ইউএস ট্রেড শো, লক্ষ্য মার্কিন বিনিয়োগ বাড়ানো

আড়াই বছর পর ফিরছে ইউএস ট্রেড শো, লক্ষ্য মার্কিন বিনিয়োগ বাড়ানো
সোমবার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে ৩০তম ইউএস ট্রেড শো আয়োজন নিয়ে কথা বলেন বাংলাদেশে আমেরিকান চেম্বার অব কমার্সের (অ্যামচ্যাম) সভাপতি সৈয়দ মোহাম্মদ কামাল

আগামী পাঁচ বছরে বাংলাদেশে ৫০০ কোটি ডলারের মার্কিন বিনিয়োগ আনার লক্ষ্য অর্জনে সহায়ক হতে পারে ইউএস ট্রেড শো। এ প্রদর্শনীর লক্ষ্য হলো, যুক্তরাষ্ট্রের নতুন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী করা এবং দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে যোগাযোগ বাড়ানো। আড়াই বছর পর দেশে আবার হতে যাচ্ছে এই প্রদর্শনী।৫ নভেম্বর রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে শুরু হবে তিন দিনব্যাপী এ প্রদর্শনী।

এতে যুক্তরাষ্ট্রের ৪৩টি প্রতিষ্ঠান অংশ নেবে।আজ সোমবার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় বাংলাদেশে আমেরিকান চেম্বার অব কমার্স (অ্যামচেম)। এবারের প্রদর্শনী হবে ৩০তম ইউএস ট্রেড শো। ইন্টারকন্টিনেন্টাল হোটেলে হবে এই আয়োজন।৫ থেকে ৭ নভেম্বর প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য মেলা খোলা থাকবে। আয়োজকেরা আশা করছেন, তিন দিনে ১০ হাজার থেকে ১৫ হাজার দর্শনার্থী মেলায় আসবেন।

বিনা মূল্যে শুধু অনলাইন নিবন্ধন করেই প্রদর্শনীতে অংশ নেওয়া যাবে।সংবাদ সম্মেলনে অ্যামচেম এ আয়োজনের বিস্তারিত তুলে ধরে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন