শিশুরা সাপ দেখলে ভয় পায়। আবার জঙ্গলে যেতে চায়, জঙ্গল ভালোবাসে। দুটোই প্রকৃতির অংশ। এখন প্রশ্ন হচ্ছে, সাপ বা মাকড়সাকে ভয় পাওয়ার পরও শিশুরা কি প্রকৃতিকে ভালোবাসতে পারে? এর সহজ উত্তর নেই।ঐতিহ্যগতভাবে দীর্ঘদিন ধরে ‘বায়োফিলিয়া হাইপোথিসিস’ বা জীবপ্রীতি তত্ত্ব অনুযায়ী ধারণা করা হতো যে প্রকৃতির প্রতি মানুষের সর্বজনীন ও সহজাত আকর্ষণ রয়েছে।
তবে যুক্তরাষ্ট্রের ডিউক ইউনিভার্সিটি ও নর্থ ক্যারোলাইনা স্টেট ইউনিভার্সিটির গবেষকদের সাম্প্রতিক এক গবেষণায় এই ধারণাকে চ্যালেঞ্জ করা হয়েছে। গবেষণায় দেখা গেছে, প্রকৃতি বা জীবের প্রতি আকর্ষণ সর্বজনীন নয়। বরং এটি মানুষের মেজাজ বা স্বভাবগত বৈশিষ্ট্যের কারণে ব্যক্তিভেদে ভিন্ন হতে পারে।
এ বিষয়ে একটি প্রবন্ধে ৩০ অক্টোবর ফ্রন্টিয়ার্স ইন সাইকোলজি জার্নালে প্রকাশিত হয়েছে।শিশুরা কোন বয়সে কী ভয় পায়গবেষণা কোথায়, কীভাবে হয়েছে?গবেষণাটি পরিচালনা করেছেন ডিউক ইউনিভার্সিটির নৃবিজ্ঞান বিভাগের গবেষক ভানেসা উডস, ব্রায়ান হেয়ার, গ্রেইন ফিটজসিমন্স ও উত্তর ক্যারোলিনা স্টেট ইউনিভার্সিটির মেলিন্ডা নাথ।
সূত্র: প্রথম আলো

বিপ্লব আপনারা কবে করেছেন, কোন বিপ্লবে ছিলেন: জামায়াতকে রিজভী
মোটরসাইকেল নিয়ে ছেলের সঙ্গে
বিরোধ, মারধরে প্রাণ গেল বাবার
এটি সালিসের চেয়ে নিচে নেমে গেছে
দৃষ্টি ও শ্রবণপ্রতিবন্ধী মানুষের সহায়ক এআই
খুলনায় এবার দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার, ১২ দিনে সাত খুন

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন