ছবি: ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ কুমার আগরওয়ালাকে গ্রেপ্তার করেছে ডিবি—এই নিউজ থেকে ছবি নিন ক্যাপশন: দিলীপ কুমার আগরওয়ালা। ছবি: সংগৃহীত ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগরওয়ালাকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ সোমবার ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. শাহজাহান কবির এই আদেশ দেন।
দুদকের আইনজীবী দেলোয়ার জাহান রুমি এ তথ্য জানান।ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ কুমার আগরওয়ালাকে গ্রেপ্তার করেছে ডিবিদিলীপ কুমারকে গ্রেপ্তার দেখাতে গত ২৫ অক্টোবর আবেদন করেন দুদকের সহকারী পরিচালক ও মামলার তদন্তকারী কর্মকর্তা সাজ্জাদ হোসেন। আদালত আসামির উপস্থিতিতে শুনানির জন্য আজকের দিন ধার্য করেছিলেন। সে অনুযায়ী আজ শুনানি শেষে আদেশ দেন আদালত।দুদকের আবেদনে বলা হয়, দিলীপ কুমারের বিরুদ্ধে দুদক মামলা দায়ের করেছে।
তাঁর বিরুদ্ধে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ১১২ কোটি ৪৭ লাখ ২৮ হাজার টাকার সম্পদের মালিকানা অর্জন ও দখলে রাখার অভিযোগ রয়েছে।
সূত্র: প্রথম আলো

বিপ্লব আপনারা কবে করেছেন, কোন বিপ্লবে ছিলেন: জামায়াতকে রিজভী
মোটরসাইকেল নিয়ে ছেলের সঙ্গে
বিরোধ, মারধরে প্রাণ গেল বাবার
এটি সালিসের চেয়ে নিচে নেমে গেছে
দৃষ্টি ও শ্রবণপ্রতিবন্ধী মানুষের সহায়ক এআই
খুলনায় এবার দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার, ১২ দিনে সাত খুন

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন