সাউথ বাংলা ২৪
advertisement

মেসির দুর্দান্ত গোলে জয় ইন্টার মায়ামির, হেডে অ্যাসিস্টও করলেন

মেসির দুর্দান্ত গোলে জয় ইন্টার মায়ামির, হেডে অ্যাসিস্টও করলেন
ফটো কার্ড প্রিন্ট

নিউ ইংল্যান্ড ১ : ২ ইন্টার মায়ামিএক গোল পিছিয়ে ছিল ইন্টার মায়ামি। এমন সময়েই দলটির সবচেয়ে বেশি প্রয়োজন হয় লিওনেল মেসিকে। আজও সেই প্রত্যাশা দারুণভাবে পূরণ করেছেন আর্জেন্টাইন মহাতারকা। আগে হেডে অ্যাসিস্টে দলকে সমতায় ফিরিয়েছেন, এরপর নিজেই দুর্দান্ত এক গোল করে নিশ্চিত করেছেন জয়।

মেজর লিগ সকারে (এমএলএস) নিউ ইংল্যান্ড রেভল্যুশনকে ২-১ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি।ফক্সবোরোর জিলেট স্টেডিয়ামে ম্যাচের প্রথমার্ধে কোনো দলই জালের দেখা পায়নি। বিরতির পর ৫৩ মিনিটে ড্যানিয়েল গাজদাগের গোলে এগিয়ে যায় নিউ ইংল্যান্ড। পিছিয়ে পড়ে সমতা ফেরাতে মরিয়া হয়ে ওঠে মায়ামি। শেষ পর্যন্ত ৬৯ মিনিটে আসে সেই মুহূর্ত। মাতিয়াস গালারজার সঙ্গে বল দেওয়া-নেওয়ার পর তেলাসকো সেগোভিয়ার বাড়ানো বল পেনাল্টি বক্সে পেয়ে যান মেসি।

গোলমুখ থেকে কিছুটা দূরে, পিঠ ফিরে থাকা অবস্থায় হেডে বলটি তুলে দেন তিনি।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

নিরাপত্তা উদ্বেগের মধ্যে এএফসি চ্যাম্পিয়নস লিগের স্কোয়াডে নেই রোনালদো নিরাপত্তা উদ্বেগের মধ্যে এএফসি চ্যাম্পিয়নস লিগের স্কোয়াডে নেই রোনালদো অস্ট্রেলিয়ার ক্রিকেট এখন ‘আন–অস্ট্রেলিয়ান’, ‘ভয়ানক ও অপরিণত’ অস্ট্রেলিয়ার ক্রিকেট এখন ‘আন–অস্ট্রেলিয়ান’, ‘ভয়ানক ও অপরিণত’ আজ টিভিতে যা দেখবেন (২ নভেম্বর ২০২৬) আজ টিভিতে যা দেখবেন (২ নভেম্বর ২০২৬) ১৪ বছর পর অ্যানফিল্ড জয় করে শীর্ষে আর্সেনাল ১৪ বছর পর অ্যানফিল্ড জয় করে শীর্ষে আর্সেনাল মাঠের বাইরের ঝড় সামলে এমবাপ্পের গোল, রিয়ালের সহজ জয় মাঠের বাইরের ঝড় সামলে এমবাপ্পের গোল, রিয়ালের সহজ জয়
advertisement

এক জীবন, হাজার গল্প; কেন শাহরুখের মতো আর কেউ হতে পারলেন না?

এক জীবন, হাজার গল্প; কেন শাহরুখের মতো আর কেউ হতে পারলেন না?

দিল্লির সাধারণ এক তরুণ সেই স্বপ্ন নিয়েই পাড়ি জমিয়েছিলেন মুম্বাইয়ে। এরপর দীর্ঘ পথচলায় কখনো খলনায়ক, কখনো প্রেমিক, কখনো অ্যাকশন হিরো, আবার কখনো সমাজের নানা সংকটের মুখ হয়ে....

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

ইন্টারনেট আসক্তি এক ধরনের মানসিক রোগ

ইন্টারনেট আসক্তি এক ধরনের মানসিক রোগ
পরামর্শ প্রদান করেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সাবেক পরিচালক অধ্যাপক ডা.মোহিত কামাল।

প্রথম আলো ট্রাস্টের একটি আয়োজন বিনা মূল্যে মাদকবিরোধী পরামর্শ সহায়তা সভা। এ আয়োজনের আওতায় ২০২৬ সালের ২০ মে প্রথম আলোর কার্যালয় কারওয়ান বাজারে ১৭৮তম অনলাইন পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত থেকে পরামর্শ প্রদান করেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সাবেক পরিচালক অধ্যাপক ডা.মোহিত কামাল।

এইবারের বিষয়টি ছিল — ‘ই-সিগারেট ধূমপান ছাড়ার কার্যকর বা নিরাপদ বিকল্প নয়।' উক্ত অনুষ্ঠানের আলোচনা থেকে একটি পরামর্শ তুলে ধরা হলো।সভার আলোচনায় ভ্যাপিং বা মাদকের পাশাপাশি মোবাইল আসক্তি ও টিকটকের কথাও ওঠে এসেছে। এই দুটি বিষয়ের মধ্যে কোনো মিল আছে কি? এর উত্তরে অধ্যাপক ডা.মোহিত কামাল বলেন, ‘অবশ্যই মিল আছে।

মাদক নিলে মস্তিষ্কে যেভাবে আনন্দ বা উত্তেজনার হরমোন 'ডোপামিন' নিঃসৃত হয়, অতিরিক্ত মোবাইল ব্যবহার, টিকটক দেখা বা পাবজি-ফ্রি ফায়ারের মতো গেমিং আসক্তিতেও ঠিক একইভাবে ডোপামিন লেভেল বেড়ে যায়।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

বনানীতে আগুনে দগ্ধ ফিলিপাইনের নারী মারা গেছেন

বনানীতে আগুনে দগ্ধ ফিলিপাইনের নারী মারা গেছেন
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট

রাজধানীর বনানীতে গ্যাসের চুলার লিকেজ থেকে আগুনে দগ্ধ ফিলিপাইনের নাগরিক কেইস্টিন ভার বুনাগ (৩২) মারা গেছেন।জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় আজ সোমবার রাত ৩টা ২০ মিনিটের দিকে তাঁর মৃত্যু হয়।ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক সুলতান মাহমুদ শিকদার বলেন, ওই নারীর শরীরের ৬৩ শতাংশ পুড়ে গিয়েছিল।গত বুধবার সকালে বনানীর ৭ নম্বর সড়কের একটি বাসায় রান্নার কাজে গ্যাসের চুলা জ্বালাতে গেলে লিকেজ থেকে আগুন ধরে দগ্ধ হন কেইস্টিন ভার বুনাগ।দগ্ধ অবস্থায় উদ্ধার করে কেইস্টিন ভার বুনাগকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়।

পরে তাঁকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়।বনানীর ওই ভবনটির পরিচালনার দায়িত্বে থাকা আল–আমিন জানিয়েছিলেন, কেইস্টিন ভার বুনাগ পর্যটক ভিসায় গত মাসের ১৫ তারিখে বাংলাদেশে আসেন। জাপানের একজন নাগরিকের সঙ্গে দুই মাসের জন্য বাসাটি ভাড়া নেন তিনি।আল–আমিন আরও বলেন, সকালে রান্না করতে গিয়ে চুলা জ্বালানোর সময় আগুনে দগ্ধ হন কেইস্টিন ভার বুনাগ। ঘটনার সময় জাপানের ওই নাগরিক বাসায় ছিলেন না।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন