সাউথ বাংলা ২৪
advertisement

রেড হট লুকে বেবিডল সানি লিওন

রেড হট লুকে বেবিডল সানি লিওন
ফটো কার্ড প্রিন্ট

লাল লেহেঙ্গা আর গ্ল্যামারাস মেকআপে নজর কাড়লেন বলিউড অভিনেত্রী সানি লিওন। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত নতুন ছবিতে ধরা পড়ল বেবিডল সানির রেড হট লুক।বলিউডের গ্ল্যামার দুনিয়ায় নিজের আলাদা অবস্থান তৈরি করেছেন সানি লিওন। অভিনয়ের পাশাপাশি ফ্যাশন সচেতনতা ও সাহসী পোশাক নির্বাচনের জন্যও প্রায়ই আলোচনায় থাকেন তিনি। কখনো পশ্চিমা পোশাকে, কখনো আবার ঐতিহ্যবাহী সাজে ভক্তদের চমকে দেন এই অভিনেত্রী। এবার হট রেড লুকে ধরা দিলেন সানি।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবিগুলোতে তাঁর ঝলমলে উপস্থিতি নজর কেড়েছে।সানির এবারের সাজের মূল আকর্ষণ লাল লেহেঙ্গা। এর সঙ্গে থাকা লম্বা ঘেরের স্কার্টটি পুরো সাজে এনেছে রাজকীয় আবহ। স্কার্টটি তৈরি লাল ভেলভেট কাপড়ে। স্কার্টের সঙ্গে মিলিয়ে পরেছেন একই রঙের ব্রালেট ব্লাউজ। ব্লাউজ জুড়ে আছে লাল পুঁতি, সিকুইন ও সূক্ষ্ম সূচিকর্মের টোন অন টোন কাজ । নিচের অংশে সূক্ষ্ম ঝালর নকশায় যোগ করেছে বাড়তি মাত্রা।

ডিপ নেকলাইনের এই ব্লাউজের সঙ্গে কাঁধে যোগ করা হয়েছে স্বচ্ছ লাল নেটের কেপ।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

ইন্টারনেট আসক্তি এক ধরনের মানসিক রোগ ইন্টারনেট আসক্তি এক ধরনের মানসিক রোগ বনানীতে আগুনে দগ্ধ ফিলিপাইনের নারী মারা গেছেন বনানীতে আগুনে দগ্ধ ফিলিপাইনের নারী মারা গেছেন ঢাকায় সোনার ছয়টি ‘ডিম’ জব্দ ঢাকায় সোনার ছয়টি ‘ডিম’ জব্দ ৪৭ বছর বয়সে এইচএসসি পাস করলেন  ইউপি সদস্য আমিনুল ৪৭ বছর বয়সে এইচএসসি পাস করলেন ইউপি সদস্য আমিনুল কীভাবে কম কাজ করে বেশি ফল পাবেন? কৌশল জানুন কীভাবে কম কাজ করে বেশি ফল পাবেন? কৌশল জানুন
advertisement

ইন্টারনেট আসক্তি এক ধরনের মানসিক রোগ

ইন্টারনেট আসক্তি এক ধরনের মানসিক রোগ
পরামর্শ প্রদান করেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সাবেক পরিচালক অধ্যাপক ডা.মোহিত কামাল।

প্রথম আলো ট্রাস্টের একটি আয়োজন বিনা মূল্যে মাদকবিরোধী পরামর্শ সহায়তা সভা। এ আয়োজনের আওতায় ২০২৬ সালের ২০ মে প্রথম আলোর কার্যালয় কারওয়ান বাজারে ১৭৮তম অনলাইন পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত থেকে পরামর্শ প্রদান করেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সাবেক পরিচালক অধ্যাপক ডা.মোহিত কামাল।

এইবারের বিষয়টি ছিল — ‘ই-সিগারেট ধূমপান ছাড়ার কার্যকর বা নিরাপদ বিকল্প নয়।' উক্ত অনুষ্ঠানের আলোচনা থেকে একটি পরামর্শ তুলে ধরা হলো।সভার আলোচনায় ভ্যাপিং বা মাদকের পাশাপাশি মোবাইল আসক্তি ও টিকটকের কথাও ওঠে এসেছে। এই দুটি বিষয়ের মধ্যে কোনো মিল আছে কি? এর উত্তরে অধ্যাপক ডা.মোহিত কামাল বলেন, ‘অবশ্যই মিল আছে।

মাদক নিলে মস্তিষ্কে যেভাবে আনন্দ বা উত্তেজনার হরমোন 'ডোপামিন' নিঃসৃত হয়, অতিরিক্ত মোবাইল ব্যবহার, টিকটক দেখা বা পাবজি-ফ্রি ফায়ারের মতো গেমিং আসক্তিতেও ঠিক একইভাবে ডোপামিন লেভেল বেড়ে যায়।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

বনানীতে আগুনে দগ্ধ ফিলিপাইনের নারী মারা গেছেন

বনানীতে আগুনে দগ্ধ ফিলিপাইনের নারী মারা গেছেন
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট

রাজধানীর বনানীতে গ্যাসের চুলার লিকেজ থেকে আগুনে দগ্ধ ফিলিপাইনের নাগরিক কেইস্টিন ভার বুনাগ (৩২) মারা গেছেন।জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় আজ সোমবার রাত ৩টা ২০ মিনিটের দিকে তাঁর মৃত্যু হয়।ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক সুলতান মাহমুদ শিকদার বলেন, ওই নারীর শরীরের ৬৩ শতাংশ পুড়ে গিয়েছিল।গত বুধবার সকালে বনানীর ৭ নম্বর সড়কের একটি বাসায় রান্নার কাজে গ্যাসের চুলা জ্বালাতে গেলে লিকেজ থেকে আগুন ধরে দগ্ধ হন কেইস্টিন ভার বুনাগ।দগ্ধ অবস্থায় উদ্ধার করে কেইস্টিন ভার বুনাগকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়।

পরে তাঁকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়।বনানীর ওই ভবনটির পরিচালনার দায়িত্বে থাকা আল–আমিন জানিয়েছিলেন, কেইস্টিন ভার বুনাগ পর্যটক ভিসায় গত মাসের ১৫ তারিখে বাংলাদেশে আসেন। জাপানের একজন নাগরিকের সঙ্গে দুই মাসের জন্য বাসাটি ভাড়া নেন তিনি।আল–আমিন আরও বলেন, সকালে রান্না করতে গিয়ে চুলা জ্বালানোর সময় আগুনে দগ্ধ হন কেইস্টিন ভার বুনাগ। ঘটনার সময় জাপানের ওই নাগরিক বাসায় ছিলেন না।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আবার বাড়ল সোনার দাম, আজ ভরিতে সর্বোচ্চ ৩,২৬৬ টাকা

আবার বাড়ল সোনার দাম, আজ ভরিতে সর্বোচ্চ ৩,২৬৬ টাকা
সোনা

টানা দুই দফা কমার পর আজ দেশের বাজারে সোনার দাম বেড়েছে। সোনার দাম বেড়েছে ভরিতে সর্বোচ্চ ৩ হাজার ২৬৬ টাকা। নতুন দাম আজ সকাল ১০টায় কার্যকর হয়েছে।এ নিয়ে গত ছয় দিনের মধ্যে পাঁচবার দেশের বাজারে সোনার দাম সমন্বয় করা হলো। তবে রুপার দাম অপরিবর্তিত আছে।বাংলাদেশ জুয়েলার্স সমিতি সোনার মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে জানিয়েছে। এর আগে গত সপ্তাহের বুধ ও বৃহস্পতিবার সোনার দাম বাড়ানো হয় মোট ৩ হাজার ৮৪৯ টাকা।

এরপর শুক্র ও শনিবার সোনার দাম টানা কমে। ওই দুই দিনে দাম কমে মোট ৭ হাজার ১১৫ টাকা। আজ আবার দাম বাড়ল।নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতিভরি সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা।

২১ ক্যারেটের সোনার দাম ২ লাখ ১০ হাজার ৯৪৩ টাকা; ১৮ ক্যারেটের ১ লাখ ৮১ হাজার ২০০ টাকা; সনাতন পদ্ধতির সোনার দাম ১ লাখ ৪৮ হাজার ১৬ টাকা।দাম বাড়ানোর আগে সোনার দাম ছিল এ রকম, প্রতি ভরি ২২ ক্যারেটের সোনার দাম ২ লাখ ১৭ হাজার ৫৯২ টাকা; ২১ ক্যারেটের দাম ২ লাখ ৭ হাজার ৭৯৪ টাকা।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন