সাউথ বাংলা ২৪
advertisement

সেন্ট মার্টিনে ৩২ বছর ধরে অচল সরকারি বিদ্যুৎকেন্দ্র, বেসরকারি সৌরবিদ্যুতের দামও বাড়ছে

সেন্ট মার্টিনে ৩২ বছর ধরে অচল সরকারি বিদ্যুৎকেন্দ্র, বেসরকারি সৌরবিদ্যুতের দামও বাড়ছে
দ্বীপের কোনারপাড়া এলাকায় প্রায় দুই একর জমিতে স্থাপন করা হয় ২৫০ কিলোওয়াট ক্ষমতার একটি সৌরবিদ্যুৎ প্রকল্প
ফটো কার্ড প্রিন্ট

কক্সবাজারের প্রবালসমৃদ্ধ সেন্ট মার্টিন দ্বীপের বাসিন্দাদের বিদ্যুৎ সরবরাহের জন্য আশির দশকে জেনারেটরভিত্তিক একটি বিদ্যুৎকেন্দ্র স্থাপন করেছিল বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)। দ্বীপের মধ্যভাগে পশ্চিম উত্তরপাড়ায় বাতিঘরের দক্ষিণ পাশে প্রায় পাঁচ একর জমিতে স্থাপিত ওই কেন্দ্রে ছিল দুটি জেনারেটর। সেখান থেকে তখন প্রায় ৬০০ গ্রাহককে সন্ধ্যায় কয়েক ঘণ্টা বিদ্যুৎ দেওয়া হতো।

১৯৯৪ সালের মে মাসে ঘূর্ণিঝড়ে বিদ্যুৎকেন্দ্রটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ভেঙে পড়ে দেড় শতাধিক খুঁটি, ছিঁড়ে যায় বিদ্যুতের তার। এরপর আর সচল করা হয়নি কেন্দ্রটি। টানা ৩২ বছর ধরে অচল পড়ে আছে সরকারি এই বিদ্যুৎকেন্দ্র। এরপর ২০১৯ সালের ১ ফেব্রুয়ারি বেসরকারি উদ্যোগে দ্বীপের কোনারপাড়া এলাকায় প্রায় দুই একর জমিতে স্থাপন করা হয় ২৫০ কিলোওয়াট ক্ষমতার একটি সৌরবিদ্যুৎ প্রকল্প।

৯১৫টি সৌর প্যানেল নিয়ে প্রায় ২০ কোটি টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়ন করে ব্লু মেরিন এনার্জি লিমিটেড।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

ইন্টারনেট আসক্তি এক ধরনের মানসিক রোগ ইন্টারনেট আসক্তি এক ধরনের মানসিক রোগ বনানীতে আগুনে দগ্ধ ফিলিপাইনের নারী মারা গেছেন বনানীতে আগুনে দগ্ধ ফিলিপাইনের নারী মারা গেছেন ঢাকায় সোনার ছয়টি ‘ডিম’ জব্দ ঢাকায় সোনার ছয়টি ‘ডিম’ জব্দ ৪৭ বছর বয়সে এইচএসসি পাস করলেন  ইউপি সদস্য আমিনুল ৪৭ বছর বয়সে এইচএসসি পাস করলেন ইউপি সদস্য আমিনুল কীভাবে কম কাজ করে বেশি ফল পাবেন? কৌশল জানুন কীভাবে কম কাজ করে বেশি ফল পাবেন? কৌশল জানুন
advertisement

জানুয়ারির বেতনের সঙ্গে নতুন মজুরি চান শ্রমিক নেতারা

জানুয়ারির বেতনের সঙ্গে নতুন মজুরি চান শ্রমিক নেতারা

এবার যে মজুরিই নির্ধারণ করা হোক না কেন, তা যেন ২০২৭ সালের জানুয়ারি মাসের বেতনের সঙ্গে শ্রমিকেরা হাতে পান, সেটি তারা চান...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

এক জীবন, হাজার গল্প; কেন শাহরুখের মতো আর কেউ হতে পারলেন না?

এক জীবন, হাজার গল্প; কেন শাহরুখের মতো আর কেউ হতে পারলেন না?

দিল্লির সাধারণ এক তরুণ সেই স্বপ্ন নিয়েই পাড়ি জমিয়েছিলেন মুম্বাইয়ে। এরপর দীর্ঘ পথচলায় কখনো খলনায়ক, কখনো প্রেমিক, কখনো অ্যাকশন হিরো, আবার কখনো সমাজের নানা সংকটের মুখ হয়ে....

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

ইন্টারনেট আসক্তি এক ধরনের মানসিক রোগ

ইন্টারনেট আসক্তি এক ধরনের মানসিক রোগ
পরামর্শ প্রদান করেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সাবেক পরিচালক অধ্যাপক ডা.মোহিত কামাল।

প্রথম আলো ট্রাস্টের একটি আয়োজন বিনা মূল্যে মাদকবিরোধী পরামর্শ সহায়তা সভা। এ আয়োজনের আওতায় ২০২৬ সালের ২০ মে প্রথম আলোর কার্যালয় কারওয়ান বাজারে ১৭৮তম অনলাইন পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত থেকে পরামর্শ প্রদান করেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সাবেক পরিচালক অধ্যাপক ডা.মোহিত কামাল।

এইবারের বিষয়টি ছিল — ‘ই-সিগারেট ধূমপান ছাড়ার কার্যকর বা নিরাপদ বিকল্প নয়।' উক্ত অনুষ্ঠানের আলোচনা থেকে একটি পরামর্শ তুলে ধরা হলো।সভার আলোচনায় ভ্যাপিং বা মাদকের পাশাপাশি মোবাইল আসক্তি ও টিকটকের কথাও ওঠে এসেছে। এই দুটি বিষয়ের মধ্যে কোনো মিল আছে কি? এর উত্তরে অধ্যাপক ডা.মোহিত কামাল বলেন, ‘অবশ্যই মিল আছে।

মাদক নিলে মস্তিষ্কে যেভাবে আনন্দ বা উত্তেজনার হরমোন 'ডোপামিন' নিঃসৃত হয়, অতিরিক্ত মোবাইল ব্যবহার, টিকটক দেখা বা পাবজি-ফ্রি ফায়ারের মতো গেমিং আসক্তিতেও ঠিক একইভাবে ডোপামিন লেভেল বেড়ে যায়।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন