ভোরবেলা নদীর ঘাটে গেলে জেলেদের জালে নানা রকম মাছ দেখা যায়। কোনোটা রুপালি, কোনোটা লম্বাটে, কোনোটা কাঁটায় ভরা। এর মধ্যে একটা মাছ আছে, যার দিকে হঠাৎ তাকালে চোখই পড়ে না। গায়ের রং বালির মতো ধূসর-বাদামি, তার ওপর গাঢ় ছোপ। মাছটার নাম বেলে।প্রশ্ন হলো, মাছটা বালির কাছে কিংবা নিচে থাকে কেন? উত্তরটা বুঝতে হলে আগে মাছটাকে একটু চিনে নিতে হবে।বেলে মাছের বৈজ্ঞানিক নাম Glossogobius giuris। এরা গোবি পরিবারের মাছ।
আমাদের নদী, খাল, বিল আর পুকুরে একসময় এদের প্রচুর দেখা যেত। মোহনার লোনাপানিতেও টিকে থাকতে পারে। লম্বায় সাধারণত ১৫-২০ সেন্টিমিটার হয়, কোনো কোনোটা আরও বড়। মাথা চ্যাপটা, মুখ বড়। চোখ দুটো মাথার ওপরের দিকে বসানো। পিঠে দুটো আলাদা পাখনা আছে। অন্য অনেক মাছের মতো এরা সারাক্ষণ ভেসে বেড়ায় না। বেশির ভাগ সময় কাটে তলায়।বেলের সবচেয়ে বড় কৌশল লুকিয়ে থাকা।
বালু আর কাদার রঙের সঙ্গে গায়ের রং এমন মিলে যায় যে ওপর থেকে বোঝাই যায় না।
সূত্র: প্রথম আলো

অক্টোবরে স্বাভাবিকের চেয়ে ৬৮% কম বৃষ্টি, নভেম্বরে ঘূর্ণিঝড়ের শঙ্কা
গরম পানিতেও কেন গলছে না এই আইসক্রিম
কর্মক্ষেত্রে মানসিক চাপ: মহানবী (সা.) কীভাবে কাজের চাপ সামলাতেন
ব্যাংক ‘লুট করে’ আটলান্টিকের ওপারে আবদুল হাই
মিরপুরে পুলিশের গাড়িতে আগুন লাগানোর কথা জানিয়ে ‘ফেসবুকে পোস্ট’, আটক ১

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন