সাউথ বাংলা ২৪
advertisement

সরকারি ফ্ল্যাটের বেসরকারি ব্যবস্থাপক

সরকারি ফ্ল্যাটের বেসরকারি ব্যবস্থাপক
ফটো কার্ড প্রিন্ট

আসলে সরকারি ফ্ল্যাট বরাদ্দ পাওয়ার পর থেকেই আমি বিষয়টিকে একটু আধুনিকভাবে দেখছি। সরকারি আবাসন পরিদপ্তর হয়তো ভেবেছে, আমাকে থাকার জায়গা দেবে। আমি ভেবেছি, আমাকে একটা সুযোগ দিয়েছে। তারা দিয়েছে ফ্ল্যাট, আমি পেয়েছি ভাড়টে। দুই পক্ষের মধ্যে বোঝাপড়াটা বেশ ভালোই চলছিল।সরকারি ফ্ল্যাটটা আমার নামে; তবে আমি সেখানে থাকি না। থাকেন অন্য একজন। এতে দোষের কী আছে? ফ্ল্যাট কি আর মানুষ? তাকে তো আর প্রতিদিন দেখতে হয় না!

বরং আমি না থাকায় ফ্ল্যাটটি একা একা পড়ে নেই। একজন মানুষকে আশ্রয় দিতে পারছে। এটাও তো একধরনের সামাজিক দায়িত্ব পালন!আমার এক বন্ধু বিষয়টি শুনে বলল, ফ্ল্যাটটা তোমার নামে, থাকো না কেন?বললাম, ফ্ল্যাটটার বরাদ্দ আমার নামে, থাকার দায়িত্বটা অন্যের।মানে?মানে, সরকারি চাকরিতে দায়িত্ব ভাগ করে নিতে হয়। অফিসের কাজ যেমন সহকর্মীরা ভাগ করে করি, ফ্ল্যাটে থাকাটাও একজনকে দায়িত্ব দিয়েছি।বন্ধু বলল, কিন্তু ভাড়াটা?ওটা আমার দায়িত্ব।

দায়িত্বের বিনিময়ে কিছু সম্মানী তো থাকতেই পারে!বন্ধু আর কথা বাড়াল না।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

মাইরের উপ্রে ওষুধ নাই মাইরের উপ্রে ওষুধ নাই বিশ্বখ্যাত তিন ম্যাগাজিনের নভেম্বরের প্রচ্ছদ নিয়ে এত সমালোচনা কেন বিশ্বখ্যাত তিন ম্যাগাজিনের নভেম্বরের প্রচ্ছদ নিয়ে এত সমালোচনা কেন একটি প্রকল্পের আত্মকাহিনি একটি প্রকল্পের আত্মকাহিনি কীভাবে ১৩ হাজার কোটি টাকার সাম্রাজ্য গড়লেন শাহরুখ কীভাবে ১৩ হাজার কোটি টাকার সাম্রাজ্য গড়লেন শাহরুখ ১৮ বছরে প্রথম বিয়ে, বিগ বসের ঘরে গিয়ে আবার বিয়ের পরিকল্পনা জানালেন সোনামণি সাহা ১৮ বছরে প্রথম বিয়ে, বিগ বসের ঘরে গিয়ে আবার বিয়ের পরিকল্পনা জানালেন সোনামণি সাহা
advertisement

অস্ট্রেলিয়ার ক্রিকেট এখন ‘আন–অস্ট্রেলিয়ান’, ‘ভয়ানক ও অপরিণত’

অস্ট্রেলিয়ার ক্রিকেট এখন ‘আন–অস্ট্রেলিয়ান’, ‘ভয়ানক ও অপরিণত’
স্মিথকে আউট করে দক্ষিণ আফ্রিকার উদ্‌যাপন

‘আন–অস্ট্রেলিয়ান।’কেপটাউন টেস্টের শেষ দিনে ধারাভাষ্যকক্ষে বসে শব্দটা উচ্চারণ করলেন ডেভিড ওয়ার্নার। ছোট শব্দ। কিন্তু এর ওজন অনেক। বিশেষ করে অস্ট্রেলিয়ানদের কাছে।দেড় শ বছরের বেশি আগে শিল্প–সাহিত্যের পরিসরে শব্দটির ব্যবহার শুরু। গত শতাব্দীতে সেটি হয়ে ওঠে রাজনীতিরও অস্ত্র।

সোজা বাংলায়, যা অস্ট্রেলিয়ার পরিচিতি, মূল্যবোধ কিংবা সংস্কৃতির সঙ্গে যায় না, তা-ই ‘আন–অস্ট্রেলিয়ান’।ওয়ার্নারের মুখে শব্দটির ব্যবহার তাই বাড়তি তাৎপর্য বহন করে। কারণ, সমালোচনাটি তিনি করেছেন নিজের সাবেক ড্রেসিংরুমের দিকে তাকিয়েই। জায়গাটা সেই নিউল্যান্ডস, যেখানে ২০১৮ সালে বল টেম্পারিং কাণ্ডে নিজেই পেয়েছিলেন এক বছরের নিষেধাজ্ঞা।আট বছর পর দক্ষিণ আফ্রিকায় প্রথম টেস্ট খেলতে গেছে অস্ট্রেলিয়া।

ডারবানে প্রথম টেস্ট জিতে টেস্ট র‍্যাঙ্কিং ও টেস্ট চ্যাম্পিয়নশিপের শীর্ষ স্থান আরও পোক্ত করেছিল প্যাট কামিন্সের দল।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

অক্টোবরে স্বাভাবিকের চেয়ে ৬৮% কম বৃষ্টি, নভেম্বরে ঘূর্ণিঝড়ের শঙ্কা

অক্টোবরে স্বাভাবিকের চেয়ে ৬৮% কম বৃষ্টি, নভেম্বরে ঘূর্ণিঝড়ের শঙ্কা
আবহাওয়া অধিদপ্তর

সদ্য বিদায়ী অক্টোবর মাসে দেশে স্বাভাবিকের তুলনায় ৬৮ শতাংশ কম বৃষ্টি হয়েছে। এ মাসে সারা দেশে গড় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে মাত্র ৫৭ মিলিমিটার, যেখানে স্বাভাবিক বৃষ্টিপাতের পরিমাণ ১৭৯ মিলিমিটার। অন্যদিকে নভেম্বর মাসে বঙ্গোপসাগরে দু–তিনটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।

এর মধ্যে দু–একটি লঘুচাপ নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।আবহাওয়া অধিদপ্তরের নভেম্বর মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। গতকাল রোববার ঢাকার ঝড় সতর্কীকরণ কেন্দ্রে অনুষ্ঠিত দীর্ঘমেয়াদি আবহাওয়ার পূর্বাভাস প্রদানের বিশেষজ্ঞ কমিটির নিয়মিত সভায় এ পূর্বাভাস চূড়ান্ত করা হয়।অক্টোবর মাসে দেশের আটটি বিভাগের কোথাও স্বাভাবিক বৃষ্টি হয়নি।

সবচেয়ে বেশি বৃষ্টির ঘাটতি ছিল চট্টগ্রাম বিভাগে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

মাইরের উপ্রে ওষুধ নাই

মাইরের উপ্রে ওষুধ নাই

‘আচ্ছা, আচ্ছা আবার কী? যেইটা বলছি, সেইটা করেন। আমার এই রিলটা দেখছেন? এই যে এইটাতে আমি বলছি, কিসে আছে কোন ভিটামিন। সবচেয়ে বেশি ভিটামিন কিসে... মাইরে! সাড়ে তিন মিলিয়ন, ভাই। পাবলিক আমারে খায়, ভাই। বুঝছেন না?’দুই দিনের নায়ক, কিন্তু ভাবে ষোলো আনার চেয়ে বেশি; বলা যায় আঠারো আনা। ডিরেক্টরের মাথা এর মধ্যেই খারাপ করে ফেলেছে।প্রথম দিন লোকেশনে এসেই ঘোষণা দিয়েছে, লোকেশন তার পছন্দ হয়নি।

এমন লোকেশনে শুটিং করা যায় না।এডি রমজানের একটু ধড়ফড়ানি ওঠে। মেকআপ রুম থেকে লাফিয়ে সে ডিরেক্টরের কাছে, ‘বস! হিরোর তো লোকেশন পছন্দ না!’ডিরেক্টরের মুখ খারাপ। থুতুর আগে গালি ছোটে। পাশে বয়স্ক আর্টিস্ট বসা। কোনোমতে চ-বর্গ সামলে বলে, ‘হে লোকেশনের বোঝে কী! রিয়েল লোকেশনে শুট করছে কোনো দিন? হের দৌড় তো উত্তরা আর দিয়াবাড়ি।’‘হিরো বলছে, কাল থেকে এই অজগ্রামে সে আসবে না। তার গাড়ি ঢুকাতে ঝামেলা হয়।

বাতাসে নাকি ইয়ের গন্ধ পায় খালি!’‘ইয়ে!

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন