সাউথ বাংলা ২৪
advertisement

লিভার সিরোসিসে আক্রান্ত শিক্ষক সাধন চক্রবর্তীকে বাঁচাতে সহায়তা দরকার

লিভার সিরোসিসে আক্রান্ত শিক্ষক সাধন চক্রবর্তীকে বাঁচাতে সহায়তা দরকার
সাধন চক্রবর্তী
ফটো কার্ড প্রিন্ট

সাধন চক্রবর্তীনোয়াখালীর মাইজদী বালিকা বিদ্যানিকেতনের শিক্ষক সাধন চক্রবর্তী (৪৩) লিভার সিরোসিসে আক্রান্ত। ভারতের দিল্লির চিকিৎসকেরা তাঁকে জরুরিভাবে যকৃৎ প্রতিস্থাপন করতে বলেছেন। তাঁর স্ত্রী সম্ভাব্য যকৃৎ–দাতা হিসেবে নির্বাচিত হয়েছেন। তাঁর এ চিকিৎসায় প্রায় ৫০ লাখ টাকা দরকার।

ইতিমধ্যে ব্যয়বহুল চিকিৎসায় সাধন চক্রবর্তী প্রায় নিঃস্ব হয়ে গেছেন।এমন পরিস্থিতে সাধন চক্রবর্তী সমাজের বিভিন্ন শ্রেণি–পেশার মানুষের কাছে জীবন বাঁচাতে জরুরি আর্থিক সহায়তার আবেদন জানিয়েছেন। তাঁকে সাহায্য পাঠাতে—হিসাবের নাম: সাধন চক্রবর্তী, হিসাব নম্বর: ৪৯০৮১০১০০২৫৪০, রাউটিং নম্বর: ১৭৫৭৫১৫৪৭, পূবালী ব্যাংক লিমিটেড, মাইজদী বাজার শাখা। (বিকাশ ও নগদ) 01717589193

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

সকালেই পড়ুন আলোচিত ৫ খবর সকালেই পড়ুন আলোচিত ৫ খবর রেড হট লুকে বেবিডল সানি লিওন রেড হট লুকে বেবিডল সানি লিওন নুরুইল বিলের তাজা মাছ নুরুইল বিলের তাজা মাছ সেন্ট মার্টিনে ৩২ বছর ধরে অচল সরকারি বিদ্যুৎকেন্দ্র, বেসরকারি সৌরবিদ্যুতের দামও বাড়ছে সেন্ট মার্টিনে ৩২ বছর ধরে অচল সরকারি বিদ্যুৎকেন্দ্র, বেসরকারি সৌরবিদ্যুতের দামও বাড়ছ... খাঁচা নেই, শিকল নেই, ভালোবাসার টানে ফেরে বক খাঁচা নেই, শিকল নেই, ভালোবাসার টানে ফেরে বক
advertisement

মেসির দুর্দান্ত গোলে জয় ইন্টার মায়ামির, হেডে অ্যাসিস্টও করলেন

মেসির দুর্দান্ত গোলে জয় ইন্টার মায়ামির, হেডে অ্যাসিস্টও করলেন

নিউ ইংল্যান্ড ১ : ২ ইন্টার মায়ামিএক গোল পিছিয়ে ছিল ইন্টার মায়ামি। এমন সময়েই দলটির সবচেয়ে বেশি প্রয়োজন হয় লিওনেল মেসিকে। আজও সেই প্রত্যাশা দারুণভাবে পূরণ করেছেন আর্জেন্টাইন মহাতারকা। আগে হেডে অ্যাসিস্টে দলকে সমতায় ফিরিয়েছেন, এরপর নিজেই দুর্দান্ত এক গোল করে নিশ্চিত করেছেন জয়।

মেজর লিগ সকারে (এমএলএস) নিউ ইংল্যান্ড রেভল্যুশনকে ২-১ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি।ফক্সবোরোর জিলেট স্টেডিয়ামে ম্যাচের প্রথমার্ধে কোনো দলই জালের দেখা পায়নি। বিরতির পর ৫৩ মিনিটে ড্যানিয়েল গাজদাগের গোলে এগিয়ে যায় নিউ ইংল্যান্ড। পিছিয়ে পড়ে সমতা ফেরাতে মরিয়া হয়ে ওঠে মায়ামি। শেষ পর্যন্ত ৬৯ মিনিটে আসে সেই মুহূর্ত। মাতিয়াস গালারজার সঙ্গে বল দেওয়া-নেওয়ার পর তেলাসকো সেগোভিয়ার বাড়ানো বল পেনাল্টি বক্সে পেয়ে যান মেসি।

গোলমুখ থেকে কিছুটা দূরে, পিঠ ফিরে থাকা অবস্থায় হেডে বলটি তুলে দেন তিনি।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

সকালেই পড়ুন আলোচিত ৫ খবর
শ্রমিক আন্দোলনের মধ্যে গাজীপুরের কালিয়াকৈরে চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় একটি পিকআপ ভ্যানে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। রোববার দুপুরে

শুভ সকাল। আজ ২ নভেম্বর, সোমবার। গতকাল রোববার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।পোশাকশ্রমিকদের বিক্ষোভের মধ্যে গাজীপুর ও সাভারে অন্তত ৮০ কারখানায় ছুটিশ্রমিক আন্দোলনের মধ্যে গাজীপুরের কালিয়াকৈরে চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় একটি পিকআপ ভ্যানে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

রোববার দুপুরেন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করাসহ কয়েকটি দাবিতে ঢাকার সাভার ও গাজীপুরের বিভিন্ন এলাকায় রোববার বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকেরা। এমন পরিস্থিতিতে দুই জেলার অন্তত ৮০টি কারখানায় ছুটি ঘোষণার প্রাথমিক তথ্য পাওয়া গেছে। বিস্তারিত পড়ুন... ১১ বছর পর নতুন কাঠামোয় বেতন পেলেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরানতুন বেতনকাঠামো অনুযায়ী ১ নভেম্বর রোববার সকালে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা বেতন পেয়েছেন।

তাঁদের অনেকেই মুঠোফোনে সেই বার্তা পেয়েছেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

রেড হট লুকে বেবিডল সানি লিওন

রেড হট লুকে বেবিডল সানি লিওন

লাল লেহেঙ্গা আর গ্ল্যামারাস মেকআপে নজর কাড়লেন বলিউড অভিনেত্রী সানি লিওন। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত নতুন ছবিতে ধরা পড়ল বেবিডল সানির রেড হট লুক।বলিউডের গ্ল্যামার দুনিয়ায় নিজের আলাদা অবস্থান তৈরি করেছেন সানি লিওন। অভিনয়ের পাশাপাশি ফ্যাশন সচেতনতা ও সাহসী পোশাক নির্বাচনের জন্যও প্রায়ই আলোচনায় থাকেন তিনি। কখনো পশ্চিমা পোশাকে, কখনো আবার ঐতিহ্যবাহী সাজে ভক্তদের চমকে দেন এই অভিনেত্রী। এবার হট রেড লুকে ধরা দিলেন সানি।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবিগুলোতে তাঁর ঝলমলে উপস্থিতি নজর কেড়েছে।সানির এবারের সাজের মূল আকর্ষণ লাল লেহেঙ্গা। এর সঙ্গে থাকা লম্বা ঘেরের স্কার্টটি পুরো সাজে এনেছে রাজকীয় আবহ। স্কার্টটি তৈরি লাল ভেলভেট কাপড়ে। স্কার্টের সঙ্গে মিলিয়ে পরেছেন একই রঙের ব্রালেট ব্লাউজ। ব্লাউজ জুড়ে আছে লাল পুঁতি, সিকুইন ও সূক্ষ্ম সূচিকর্মের টোন অন টোন কাজ । নিচের অংশে সূক্ষ্ম ঝালর নকশায় যোগ করেছে বাড়তি মাত্রা।

ডিপ নেকলাইনের এই ব্লাউজের সঙ্গে কাঁধে যোগ করা হয়েছে স্বচ্ছ লাল নেটের কেপ।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন