চট্টগ্রামের বায়েজিদে ছুরিকাঘাতে আহত আবু ইউসুফ হাসপাতালে মারা গেছেন। রাজনৈতিক বিরোধের জেরে হত্যার অভিযোগে যুবদল নেতা জিল্লুরসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। দেখুন ভিডিওতে...
সূত্র: প্রথম আলো
চট্টগ্রামের বায়েজিদে ছুরিকাঘাতে আহত আবু ইউসুফ হাসপাতালে মারা গেছেন। রাজনৈতিক বিরোধের জেরে হত্যার অভিযোগে যুবদল নেতা জিল্লুরসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। দেখুন ভিডিওতে...
সূত্র: প্রথম আলো
শাহজামালের বিরুদ্ধে সাবেক প্রধান শিক্ষকদের স্বাক্ষর জাল করে মাস্টার রোলে নিয়োগ, শিক্ষার্থী ভর্তি ও শিফট পরিবর্তনসংক্রান্ত অনিয়মের অভিযোগ....
মূল সূত্র: বিস্তারিত পড়ুন
‘তাড়াতাড়ি রান্না করো, অনেক ক্ষুধা লেগেছে। আমি আসছি’—স্ত্রী মীম আক্তার রুনাকে এ কথা বলে ঘর থেকে বেরিয়েছিলেন মারুফ ওরফে দুখু মিয়া। কিছুক্ষণ পর খবর আসে, তিনি গুলিবিদ্ধ হয়েছেন। এরপর আর বাড়ি ফেরা হয়নি এই কারখানাশ্রমিকের।গত মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর যাত্রাবাড়ীর ধলপুরে গুলিবিদ্ধ হয়ে মারা যান মারুফ। ওই সময় এলাকায় মাদকবিরোধী অভিযানে ছিলেন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) সদস্যরা।
অভিযানের এক পর্যায়ে এসআরবির সদস্যরা আত্মরক্ষার্থে আকাশের দিকে চারটি ফাঁকা গুলি ছুড়েছিলেন বলে জানিয়েছেন বাহিনীটির কর্মকর্তারা।অভিযানের সময় গোলাগুলি এবং এক তরুণের মৃত্যু ঘটলেও প্রাণঘাতী গুলিটি কার অস্ত্র থেকে বেরিয়েছিল, তা নিয়ে একধরনের রহস্য তৈরি হয়েছে। নিহত তরুণের স্বজনেরা বলছেন, গোলাগুলির শব্দ শুনে বাইরে দেখতে গিয়েছিলেন মারুফ; এরপরই তিনি গুলিবিদ্ধ হন। তবে কারা গুলি করেছে, সেটি তারা বলতে পারছেন না।
শুধু জানিয়েছে, দূর থেকে দুই পক্ষের ‘ঝামেলা’ দেখার সময় মারুফ গুলিবিদ্ধ হন।ঘটনার পরপরই বিভিন্ন সংবাদমাধ্যমে দুর্বৃত্তদের গুলিতে মারুফের মৃত্যুর খবর প্রকাশিত হয়েছিল; কিন্তু ওই সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান চলার বিষয়টি সামনে আসার পর তাঁর মৃত্যু নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।
সূত্র: প্রথম আলো
দৈনিক মজুরি ভিত্তিতে প্রায় সাড়ে তিন হাজার জনবল নিয়োগ দেবে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন। এর মধ্যে অস্থায়ী ভিত্তিতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) ২ হাজার ২৬ জন এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) ১ হাজার ৪০৪ জনকে নিয়োগ দেওয়া হবে। মূলত বর্জ্য অপসারণ, পরিচ্ছন্নতা ও মশকনিধন কার্যক্রম পরিচালনার জন্য এই ৩ হাজার ৪৩০ জনকে নিয়োগ দেওয়া হচ্ছে।
দুই সিটিতে এই নিয়োগের প্রস্তাবে ১২ অক্টোবর অনুমোদন দিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়।তবে এই নিয়োগপ্রক্রিয়ায় যাতে কোনো ধরনের অনিয়ম না হয়, সে বিষয়ে সতর্ক থাকতে দুই সিটি করপোরেশনকে চিঠি দিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়।
চিঠিতে স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, নিয়োগে কোনো অনিয়ম হলে তার দায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকেই নিতে হবে।দুই সিটি করপোরেশনকে দেওয়া চিঠিতে বলা হয়, জরুরি প্রয়োজনে প্রকৃত চাহিদার আলোকেই কেবল দৈনিক মজুরি ভিত্তিতে জনবল নিয়োগ করতে হবে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।
মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন