advertisement

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য স্বরাষ্ট্রমন্ত্রী দায়ী: আখতার হোসেন

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য স্বরাষ্ট্রমন্ত্রী দায়ী: আখতার হোসেন
ফটো কার্ড প্রিন্ট

সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। বিভিন্ন জায়গায় চুরি-ছিনতাইয়ের মতো ঘটনা ঘটছে...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলে নতুন নীতিমালা, প্রজ্ঞাপন জারি ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলে নতুন নীতিমালা, প্রজ্ঞাপন জারি ইঞ্জিন ছাড়াই ১ কিলোমিটার পেছনে চলে গেল কিশোরগঞ্জ এক্সপ্রেস! ইঞ্জিন ছাড়াই ১ কিলোমিটার পেছনে চলে গেল কিশোরগঞ্জ এক্সপ্রেস! পটিয়ায় ২ অন্তঃসত্ত্বা নারীর মৃত্যুর বিচার দাবিতে মানববন্ধন পটিয়ায় ২ অন্তঃসত্ত্বা নারীর মৃত্যুর বিচার দাবিতে মানববন্ধন শ্রীমঙ্গল উপজেলা যুবদলের আহ্বায়ক বহিষ্কার শ্রীমঙ্গল উপজেলা যুবদলের আহ্বায়ক বহিষ্কার বিআরটিএ বনাম পিডিবি, ‘আপনারা আইন দেখিয়েছেন, আমরাও লাইন কেটেছি’ বিআরটিএ বনাম পিডিবি, ‘আপনারা আইন দেখিয়েছেন, আমরাও লাইন কেটেছি’
advertisement

বাংলাদেশের এলডিসি থেকে উত্তরণের সময় তিন বছর পেছাল

বাংলাদেশের এলডিসি থেকে উত্তরণের সময় তিন বছর পেছাল

১৯৭৫ সালে বাংলাদেশ স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকাভুক্ত হয়। এলডিসিভুক্ত থাকার সুবাদে পণ্য রপ্তানিতে শুল্কমুক্ত সুবিধাসহ নানা সুযোগ পেয়ে এসেছে। এলডিসি থেকে কোন দেশ বের হবে, সে বিষয়ে সুপারিশ করে জাতিসংঘ।বাংলাদেশের স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণ আরও তিন বছর পেছাল। ২০২৬ সালের ২৪ নভেম্বরের পরিবর্তে ২০২৯ সালের নভেম্বর মাসে এলডিসি উত্তরণ হবে বাংলাদেশের।

ফলে বাংলাদেশ প্রস্তুতির জন্য আরও তিন বছর সময় পেল।আজ রাত একটায় শুরু হওয়া জাতিসংঘের সাধারণ অধিবেশনের প্ল্যানারি মিটিংয়ে এ অনুমোদন দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি খলিলুর রহমান। ইউএন ওয়েব টিভি বৈঠকটি সরাসরি সম্প্রচার করে।বৈঠকের শুরুতে জি-৭৭–এর পক্ষে উরুগুয়ের প্রতিনিধি বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণ তিন বছর পিছিয়ে দেওয়ার খসড়া প্রস্তাব উত্থাপন করেন।

কোনো দেশের প্রতিনিধি এর বিরোধিতা করেননি।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

প্রতিরক্ষাব্যবস্থা আরও শক্তিশালী করার সুপারিশ সংসদীয় কমিটির

প্রতিরক্ষাব্যবস্থা আরও শক্তিশালী করার সুপারিশ সংসদীয় কমিটির
জাতীয় সংসদ ভবনে বৃহস্পতিবার প্রতিরক্ষা মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত হয়

দেশের প্রতিরক্ষাব্যবস্থা অধিক শক্তিশালী করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার সুপারিশ করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে মন্ত্রণালয়কে এ সুপারিশ করা হয়।বৈঠক শেষে সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এটি ছিল ত্রয়োদশ জাতীয় সংসদের প্রতিরক্ষা মন্ত্রণালয়–সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক।

বৈঠকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সার্বিক কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়।কমিটির সভাপতি মো. আশরাফ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠকে অংশ নেন কমিটির সদস্য ও চিফ হুইপ নূরুল ইসলাম মনি, হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, সদস্য এস এম জিলানী, আবদুস সালাম আজাদ, লুৎফর রহমান ও মো. আবদুল বাতেন। এ ছাড়া বৈঠকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তা ও সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

দেশে ৪৬ লাখের বেশি মামলা বিচারাধীন: আইনমন্ত্রী

দেশে ৪৬ লাখের বেশি মামলা বিচারাধীন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান

দেশে ৪৬ লাখের বেশি মামলা বিচারাধীন বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, এই বিপুলসংখ্যক মামলা ২ হাজার ৩০০ জন বিচারকের পক্ষে নিষ্পত্তি করা ‘পাহাড়সম চ্যালেঞ্জ’।

বৃহস্পতিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের (সিএমএম) কনফারেন্স রুমে দুটি ই-পারিবারিক আপিল আদালতের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।৪৬ লাখের বেশি মামলা নিষ্পত্তি করা বিচারকদের ওপর অনেক সময় ‘অমানবিক চাপ’ সৃষ্টি করে উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, ‘বিশেষ করে ঢাকা, চট্টগ্রাম ও মহানগরগুলোতে এই চাপ আরও বেশি।

তাই আমরা চিন্তা করছি, যেসব জেলায় মামলার চাপ বেশি, সেখানে এমন বিচারকদের পদায়ন করব, যাঁরা শুধু চাকরি করার জন্য নয়, দ্রুত মামলা নিষ্পত্তিতে জুডিশিয়াল অ্যাকটিভিজম দেখাতে পারবেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন