advertisement

সখীপুরে দুই বাক্স গ্রেনেডসদৃশ বস্তু উদ্ধার, গায়ে লেখা ‘ইস্ট পাকিস্তান পুলিশ, টাঙ্গাইল’

সখীপুরে দুই বাক্স গ্রেনেডসদৃশ বস্তু উদ্ধার, গায়ে লেখা ‘ইস্ট পাকিস্তান পুলিশ, টাঙ্গাইল’
মরিচা ধরা দুটি লোহার বাক্সে ১২ গ্রেনেড সদৃশ্য বস্তু উদ্ধার করা হয়েছে। টাঙ্গাইলের সখীপুর উপজেলার কচুয়া গ্রামে।
ফটো কার্ড প্রিন্ট

টাঙ্গাইলের সখীপুরে জমিতে মাটি কাটতে গিয়ে দুটি মরিচা ধরা লোহার বাক্সে ১২টি গ্রেনেডসদৃশ ধাতব বস্তু পাওয়া গেছে। বাক্স দুটির গায়ে ‘ইস্ট পাকিস্তান পুলিশ, টাঙ্গাইল’ লেখা রয়েছে। পুলিশের ধারণা, বস্তুগুলো মুক্তিযুদ্ধের সময়কার হতে পারে। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উপজেলার কালিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের কচুয়া স্থলচালা এলাকায় বাসিন্দা আশরাফ আলী ও তাঁর ছেলে জমিতে মাটি কাটছিলেন। এ সময় তাঁরা বাক্স দুটির সন্ধান পান।

পরে তাঁরা পুলিশকে খবর দেন। মো. মুরাদ হোসেন, ওসি, সখীপুর থানাবাক্স দুটির গায়ে ‘ইস্ট পাকিস্তান পুলিশ, টাঙ্গাইল’ লেখা রয়েছে। দীর্ঘদিন মাটির নিচে থাকায় বস্তুগুলোর ধাতব অংশ ক্ষয়ে গেছে। দেখতে গ্রেনেডের মতো হলেও বিশেষজ্ঞদের মতামত ছাড়া এগুলো সম্পর্কে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।সখীপুর থানার উপপরিদর্শক (এসআই) মামুন মিয়া বলেন, মরিচা ধরা দুটি লোহার বাক্সে ১২টি গ্রেনেডসদৃশ বস্তু পাওয়া গেছে।

সেগুলো উদ্ধার করে সখীপুর থানায় আনা হয়েছে।ফেসবুকে গ্রেনেডসদৃশ বস্তুগুলো দেখতে পেয়েছেন উপজেলার কচুয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস সিকদার।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

ছুরিকাঘাতে আহত আবু ইউসুফ মারা গেছেন, রাজনৈতিক বিরোধের জেরে হত্যা দাবি পরিবারের ছুরিকাঘাতে আহত আবু ইউসুফ মারা গেছেন, রাজনৈতিক বিরোধের জেরে হত্যা দাবি পরিবারের নিহত ছাত্রদল নেতার বাড়িতে গিয়ে বিচারের আশ্বাস দিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী নিহত ছাত্রদল নেতার বাড়িতে গিয়ে বিচারের আশ্বাস দিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী এটা সুইসাইড নয়, তদন্ত করলে অপরাধীদের খুঁজে পাওয়া যাবে: তাহসিফের বাবা এটা সুইসাইড নয়, তদন্ত করলে অপরাধীদের খুঁজে পাওয়া যাবে: তাহসিফের বাবা দুই হাজার টাকা মুচলেকায় সেই কিশোরের জামিন যেসব কারণে দুই হাজার টাকা মুচলেকায় সেই কিশোরের জামিন যেসব কারণে ছাত্রদল নেতার নেতৃত্বে চলত ইয়াবার কারবার, ১২০০ পিসসহ গ্রেপ্তার ৫ ছাত্রদল নেতার নেতৃত্বে চলত ইয়াবার কারবার, ১২০০ পিসসহ গ্রেপ্তার ৫
advertisement

হোগলাবুনিয়া থেকে তাসভির...

হোগলাবুনিয়া থেকে তাসভির...
চিরনজিৎ বিশ্বাস। ছবি: শিল্পীর সৌজন্যে

স্কুলের মঞ্চে অভিনয়ের হাতেখড়ি। কলেজজীবন থেকে অদিতি নাট্য সংস্থার সঙ্গে যুক্ত আছেন। প্রথম সিনেমা ‘দেলুপি’তে অভিনয় করে উত্তর আমেরিকার তাসভির চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন চিরনজিৎ বিশ্বাসফোনের রিংটোনে ঘুম ভাঙল চিরনজিৎ বিশ্বাসের। ফোনের ওপাশে পরিচালক মোহাম্মদ তাওকীর ইসলাম। ঘুমজড়ানো কণ্ঠে কথা বলতেই শুনলেন সুখবর। উত্তর আমেরিকার তাসভির চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন চিরনজিৎ।

অভিনীত প্রথম সিনেমা দেলুপি দিয়েই এই স্বীকৃতি পেলেন তিনি।সম্প্রতি প্রথম আলোকে দেওয়া সাক্ষাৎকারে চিরনজিৎ বিশ্বাস বলেন, ‘এই অনুভূতি আসলে মুখের ভাষায় প্রকাশ করা কঠিন। তবে এই পুরস্কার শুধু আমার একার অর্জন নয়, এটা আমার পুরো দলের মেধা ও পরিশ্রমের ফল।’চিরনজিতের পক্ষ থেকে পুরস্কারটি গ্রহণ করেছেন পরিচালক তাওকীর।

গত বছরের ৭ নভেম্বর মুক্তি পায় ‘দেলুপি’।নাটকের সঙ্গে আবাল্যখুলনার বটিয়াঘাটা উপজেলার হোগলাবুনিয়া গ্রামে চিরনজিতের জন্ম ও বেড়ে ওঠা।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

ছুরিকাঘাতে আহত আবু ইউসুফ মারা গেছেন, রাজনৈতিক বিরোধের জেরে হত্যা দাবি পরিবারের

ছুরিকাঘাতে আহত আবু ইউসুফ মারা গেছেন, রাজনৈতিক বিরোধের জেরে হত্যা দাবি পরিবারের

চট্টগ্রামের বায়েজিদে ছুরিকাঘাতে আহত আবু ইউসুফ হাসপাতালে মারা গেছেন। রাজনৈতিক বিরোধের জেরে হত্যার অভিযোগে যুবদল নেতা জিল্লুরসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। দেখুন ভিডিওতে...

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

নিহত ছাত্রদল নেতার বাড়িতে গিয়ে বিচারের আশ্বাস দিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

নিহত ছাত্রদল নেতার বাড়িতে গিয়ে বিচারের আশ্বাস দিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

নাটোরে নিহত ছাত্রদল নেতা শাকিল ইসলামের বাড়িতে গিয়ে বিচারের আশ্বাস দিয়েছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন। ১৪ অক্টোবর রাতে কুপিয়ে আহত করার ১২ দিন পর সোমবার তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় মামলা হলে নাটোর–৪ আসনের সাবেক এমপির ছেলেকে গ্রেপ্তার করে পুলিশ। বিস্তারিত ভিডিওতে…

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন