advertisement

ইসরায়েলের নির্বাচনে বাইরের হস্তক্ষেপের তদন্ত হচ্ছে, কোন কোন দেশের নাম বলছেন কট্টর ইহুদি নেতারা

ইসরায়েলের নির্বাচনে বাইরের হস্তক্ষেপের তদন্ত হচ্ছে, কোন কোন দেশের নাম বলছেন কট্টর ইহুদি নেতারা
ভোটের পর বুথফেরত জরিপের ফলাফল আসতে শুরু করলে ইসরায়েলে আরবদের দল জয়েন্ট লিস্টের সমর্থকদের উল্লাস। নাজারেথ, ২৭ অক্টোবর ২০২৬
ফটো কার্ড প্রিন্ট

ইসরায়েলে নির্বাচনের সময় আরব অধ্যুষিত এলাকাগুলোতে ভোটার উপস্থিতি প্রভাবিত করতে কাতার ও তুরস্কসহ বিদেশি কোনো পক্ষ অর্থ পাঠিয়েছিল কি না, তা তদন্ত করে দেখছে দেশটির অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেত।

ইসরায়েলের কেন্দ্রীয় নির্বাচন কমিটির চেয়ারম্যান বিচারপতি নোয়াম সোলবার্গের নির্দেশে বিদেশি অর্থায়ন ও নির্বাচনে হস্তক্ষেপসংক্রান্ত অভিযোগ নিয়ে এই তদন্ত চলছে।ইসরায়েলের সাধারণ নির্বাচনে আরব দলগুলোর অভাবনীয় সাফল্যের পর ‘ভোট চুরির’ অভিযোগ তুলেছে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দল লিকুদ পার্টি।

ব্যালটের ফলাফলে আরব দলগুলোর সরকার গঠনে ‘কিংমেকার’ হিসেবে আবির্ভূত হওয়ার আভাস মেলার পরই এই অভিযোগ তোলে দলটি।সোলবার্গ শিন বেতের প্রধান ডেভিড জিনিকে সংস্থাটির তদন্তের ক্ষমতা ব্যবহার করে অভিযোগগুলোর সত্যতা যাচাইয়ের নির্দেশ দিয়েছেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

ডানা ভেঙে যায় নিশীথে অচিনপুর ডানা ভেঙে যায় নিশীথে অচিনপুর ট্রাম্প কি মধ্যবর্তী নির্বাচনে কোণঠাসা হয়ে পড়ছেন? ট্রাম্প কি মধ্যবর্তী নির্বাচনে কোণঠাসা হয়ে পড়ছেন? ইসরায়েলি প্রেসিডেন্ট কি সত্যিই আরব দলগুলোর পাশে দাঁড়ালেন ইসরায়েলি প্রেসিডেন্ট কি সত্যিই আরব দলগুলোর পাশে দাঁড়ালেন আরেকটি নির্বাচন আয়োজন ভুল হবে বলে আইজেনকট সরকার গঠনে কি আরব দলের সঙ্গে জোটের ইঙ্গিত দিলেন আরেকটি নির্বাচন আয়োজন ভুল হবে বলে আইজেনকট সরকার গঠনে কি আরব দলের সঙ্গে জোটের ইঙ্গিত... পুলিশের পোশাক পরে বসে আছে বিড়াল, জাদুঘরে ভিড় পুলিশের পোশাক পরে বসে আছে বিড়াল, জাদুঘরে ভিড়
advertisement

যান্ত্রিক ত্রুটির ৫ ঘণ্টা পর ঢাকার উদ্দেশে প্রধানমন্ত্রীর ফ্লাইট

যান্ত্রিক ত্রুটির ৫ ঘণ্টা পর ঢাকার উদ্দেশে প্রধানমন্ত্রীর ফ্লাইট

ককপিটে কারিগরি ত্রুটি দেখা দেওয়ায় প্রায় পাঁচ ঘণ্টা বিলম্বের পর ঢাকার উদ্দেশে উড়াল দিয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ..

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

প্রাচীন আলেমদের ‘মাজহাব’ পরিবর্তনের ইতিহাস

প্রাচীন আলেমদের ‘মাজহাব’ পরিবর্তনের ইতিহাস

ইসলামি আইনশাস্ত্রে ‘মাজহাব’ বলতে বোঝায় কোনো নির্দিষ্ট মুজতাহিদ ইমামের কোরআন ও হাদিস থেকে প্রণীত গবেষণালব্ধ আইনি সিদ্ধান্তের (ইজতিহাদ) সমষ্টি।ইসলামে কোনো নির্দিষ্ট মাজহাব অনুসরণ করা ইবাদত পালনের একটি সুশৃঙ্খল মাধ্যম।

ফিকহ শাস্ত্রের জ্ঞান অর্জনেও মাজহাব অনুসরণের গুরুত্ব অপরিসীম।ইমাম জাহাবি উল্লেখ করেছেন যে শিক্ষার্থীর উচিত প্রথমে ফিকহের যেকোনো একটি মাজহাবি গ্রন্থ মুখস্থ করা, ব্যাখ্যা পাঠ করা এবং পরবর্তীকালে দলিলের শক্তিমত্তা বিচার করে সিদ্ধান্ত গ্রহণ করা।

(আজ–জাহাবি, সিয়ারু আলামিন নুবালা, ৮/৯০–৯১, মুআসসাসাতুর রিসালাহ, বৈরুত, ১৯৮৫)মাজহাব পরিবর্তনের কারণসমূহ মুসলিম পণ্ডিতদের এক মাজহাব থেকে অন্য মাজহাবে স্থানান্তরিত হওয়ার পেছনে দুই ধরনের কারণ ছিল।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

ঘরের আরাম বাড়াতে হায়ারের নতুন চমক

ঘরের আরাম বাড়াতে হায়ারের নতুন চমক

বাংলাদেশে প্রথমবারের মতো নিজেদের মাইক্রোওয়েভ ওভেন সিরিজও বাজারে এনেছে তারা। নতুন এই সংযোজনে দৈনন্দিন রান্না ও ঘরোয়া জীবনযাপনে আরও সুবিধা যোগ হবে বলে আশা করছে প্রতিষ্ঠানটি।গৃহস্থালির কাজকে আরও সহজ, নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ করতে দেশের বাজারে নতুন পণ্য নিয়ে এসেছে হায়ার বাংলাদেশ। প্রতিষ্ঠানটি উন্মোচন করেছে প্রিমিয়াম টাইগ্রিস সিরিজের ওয়াটার হিটার।

পাশাপাশি, বাংলাদেশে প্রথমবারের মতো নিজেদের মাইক্রোওয়েভ ওভেন সিরিজও বাজারে এনেছে তারা। নতুন এই সংযোজনে দৈনন্দিন রান্না ও ঘরোয়া জীবনযাপনে আরও সুবিধা যোগ হবে বলে আশা করছে প্রতিষ্ঠানটি। গত ২৬ অক্টোবর ঢাকার গুলশানে হায়ারের ফ্ল্যাগশিপ স্টোরে নতুন পণ্যগুলোর আনুষ্ঠানিক উন্মোচন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হায়ার বাংলাদেশ লিমিটেডের সিইও ফ্যান জিং, সেলস অ্যান্ড মার্কেটিং ডিরেক্টর আশরাফুল আলমসহ প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তারা।নিরাপত্তা ও আধুনিক নকশায় টাইগ্রিস ওয়াটার হিটারনতুন টাইগ্রিস সিরিজের ওয়াটার হিটারে গুরুত্ব দেওয়া হয়েছে নিরাপত্তা, উন্নত প্রযুক্তি ও আধুনিক নকশায়।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন