advertisement

জাবিতে ১৬তম প্রজাপতি মেলা ২৭ নভেম্বর

জাবিতে ১৬তম প্রজাপতি মেলা ২৭ নভেম্বর
ফটো কার্ড প্রিন্ট

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) আগামী ২৭ নভেম্বর দিনব্যাপী অনুষ্ঠিত হতে যাচ্ছে ১৬তম প্রজাপতি মেলা...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

অভাবের সংসার থেকে জাতীয় ব্যাডমিন্টনে সেরা অভাবের সংসার থেকে জাতীয় ব্যাডমিন্টনে সেরা ঘূর্ণিঝড়ের প্রভাবে পশ্চিমবঙ্গে টানা বৃষ্টি, বিপর্যস্ত জনজীবন ঘূর্ণিঝড়ের প্রভাবে পশ্চিমবঙ্গে টানা বৃষ্টি, বিপর্যস্ত জনজীবন অবৈধ সম্পদ অর্জনের মামলায় সাবেক কাউন্সিলর সাঈদের ৭ বছরের কারাদণ্ড অবৈধ সম্পদ অর্জনের মামলায় সাবেক কাউন্সিলর সাঈদের ৭ বছরের কারাদণ্ড জিইসি মোড়ে চসিকের উচ্ছেদ অভিযান, পুলিশের কাছে সোপর্দ ৩ জিইসি মোড়ে চসিকের উচ্ছেদ অভিযান, পুলিশের কাছে সোপর্দ ৩ বারিধারায় গাড়িচাপায় শ্রমিক নিহত: সেই কিশোরের জামিন বারিধারায় গাড়িচাপায় শ্রমিক নিহত: সেই কিশোরের জামিন
advertisement

বাংলাদেশ–মালয়েশিয়া এফটিএর প্রথম আলোচনা শেষ, জানুয়ারিতে কুয়ালালালামপুরে আবার দর–কষাকষি

বাংলাদেশ–মালয়েশিয়া এফটিএর প্রথম আলোচনা শেষ, জানুয়ারিতে কুয়ালালালামপুরে আবার দর–কষাকষি
ঢাকার একটি হোটেলে বাংলাদেশ-মালয়েশিয়া এফটিএ আলোচনার শেষ দিন আজ বৃহস্পতিবার দুই দেশের প্রতিনিধিরা

বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে মুক্ত বাণিজ্যচুক্তি (এফটিএ) নিয়ে ঢাকায় প্রথম দফার আলোচনা শেষ হয়েছে। তিন দিনের বৈঠকে পণ্য ও সেবাবাণিজ্য, বিনিয়োগ, ডিজিটাল বাণিজ্যসহ বিভিন্ন বিষয়ে অগ্রগতি হয়েছে। আগামী জানুয়ারিতে দ্বিতীয় দফার আলোচনায় বসার প্রাথমিক লক্ষ্য নির্ধারণ করেছে দুই দেশ।ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ২৭ অক্টোবর শুরু হওয়া আলোচনা আজ বৃহস্পতিবার শেষ হয়।

এতে বাংলাদেশ ও মালয়েশিয়ার প্রতিনিধিরা চুক্তির বিভিন্ন অধ্যায়ের খসড়া ও কাঠামো নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বাণিজ্য মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে তা জানায়।এফটিএ নিয়ে পরের বৈঠক মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে হবে বলে বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। সাধারণত দুই দেশের মধ্যে এফটিএর আলোচনা একবার এক দেশে হলে পরেরবার অন্য দেশে হয়।আলোচনায় ১৩টি কর্মদল এফটিএর বিভিন্ন অধ্যায়ের খসড়া পর্যালোচনা করে।

আলোচ্য বিষয়গুলোর মধ্যে ছিল পণ্য ও সেবাবাণিজ্য, পণ্যের উৎপত্তি নির্ধারণের নিয়ম, শুল্কপ্রক্রিয়া সহজীকরণ, ডিজিটাল বাণিজ্য, খাদ্যনিরাপত্তা ও উদ্ভিদ স্বাস্থ্যসংক্রান্ত বিধান, বাণিজ্যে কারিগরি বাধা এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগের স্বার্থসংশ্লিষ্ট বিষয়।সমাপনী অনুষ্ঠানে বাংলাদেশের প্রতিনিধিদলের প্রধান আলোচক ও বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খাদিজা নাজনীন বলেন, প্রস্তাবিত এফটিএ বাংলাদেশ ও মালয়েশিয়ার বিদ্যমান সম্পর্ককে নতুন অর্থনৈতিক উচ্চতায় নিয়ে যাওয়ার সু...

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

পাঠকের ছবি (২৯ অক্টোবর ২০২৬)

পাঠকের ছবি (২৯ অক্টোবর ২০২৬)
সারা দিনের ক্লান্তি শেষে ঘরে ফেরার পালা। ছবিটি সম্প্রতি তোলা

পাঠকের পাঠানো ছবি থেকে বাছাই করা ছবি নিয়মিত প্রকাশিত হয় নাগরিক সংবাদে।সারা দিনের ক্লান্তি শেষে ঘরে ফেরার পালা। ছবিটি সম্প্রতি তোলা গতকালের ঝোড়ো হাওয়া ও বৃষ্টিতে নেতিয়ে পড়েছে জমির ফসল। পলাশতলা, রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ২৯ অক্টোবর ২০২৬প্রমত্ত পদ্মার বুকে অস্তগামী সূর্য, লালন শাহ সেতু আর হার্ডিঞ্জ রেলসেতুর এক অপরূপ চিত্র। পাকশী, ঈশ্বরদী, পাবনা।

ছবিটি সম্প্রতি তোলা চিরচেনা মেঠোপথ, ধানের জমি আর মাটির ঘ্রাণজোছনারাতে চাঁদ ও এলইডির চকচকে আলোয় ঐতিহাসিক ছয় আনি পুকুরের শোভা। ছয় আনি পুকুরপাড়, টাঙ্গাইল। ছবিটি সম্প্রতি তোলাবাঁশের মাচায় ঝিঙে ফুলের বাহার। কামার বায়সা, সাতক্ষীরা ভোরের আলোয় ঘাস খাওয়ায় ব্যস্ত অ্যানিমেল ফার্মের একটি ঘোড়া। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ, ২৮ অক্টোবর ২০২৬

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের স্থান পরিবর্তন, সময় একই আছে

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের স্থান পরিবর্তন, সময় একই আছে
পরীক্ষার ফলাফল প্রকাশের পর আনন্দ। স্মৃতি ধরে রাখতেই সেলফি। আগামী শনিবার এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের পরে শিক্ষা প্রতিষ্ঠানের প্রাঙ্গণে এমন চিত্র দেখা যাবে

এইচএসসি ও সমমান পরীক্ষা ২০২৬–এর ফলাফল প্রকাশ অনুষ্ঠানের বিজ্ঞপ্তিতে পরিবর্তন আনা হয়েছে। নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী আগামী শনিবার (৩১ অক্টোবর ২০২৬) বেলা ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে ফলাফল প্রকাশের ঘোষণা দেওয়া হবে।

এর আগে ফলাফল প্রকাশের অনুষ্ঠানটি রাজধানীর সেগুনবাগিচার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে হওয়ার কথা ছিল।প্রাথমিকে শিক্ষকতায় প্রকৌশলী-চিকিৎসক–এমফিল-পিএইচডিসহ ৩০ ধরনের ডিগ্রিধারীরাআজ বৃহস্পতিবার বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির প্রকাশিত সংশোধিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন ফলাফল প্রকাশ অনুষ্ঠানের উদ্বোধন করবেন।এদিকে এর আগে আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অনলাইনে রেজাল্ট পোর্টাল, শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যম ও মুঠোফোনে এসএমএস বা খুদে বার্তায় ফলাফল পাবেন শিক্ষার্থীরা।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন