advertisement

তিন বিজ্ঞানীর ভ্রমণ

তিন বিজ্ঞানীর ভ্রমণ
ফটো কার্ড প্রিন্ট

তিন বিজ্ঞানীর ভ্রমণবিজ্ঞানী হাইজেনবার্গ, শ্রোডিঞ্জার আর ওহম একটি গাড়ি চালিয়ে যাচ্ছিলেন।

হঠাৎ অতিরিক্ত গতিতে গাড়ি চালানোর অপরাধে পুলিশ তাঁদের থামাল।হাইজেনবার্গ জানালার কাচ নামাতেই পুলিশ অফিসার জিজ্ঞেস করলেন, ‘স্যার, আপনার কি কোনো ধারণা আছে, আপনি কত দ্রুত গাড়ি চালাচ্ছিলেন?’হাইজেনবার্গ উত্তর দিলেন, ‘না, তবে আমি ঠিক জানি আমরা এখন কোথায় আছি।’অফিসার তাঁকে বললেন, ‘আপনি গতিসীমার চেয়ে ১৫ মাইল বেশি বেগে গাড়ি চালাচ্ছিলেন!’ হাইজেনবার্গ তখন হতাশ হয়ে বললেন, ‘চমৎকার!

এখন তো আমরা হারিয়ে গেলাম!’পুলিশ অফিসারের কাছে বিষয়টি সন্দেহজনক মনে হলো।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

পাঠকের ছবি (২৯ অক্টোবর ২০২৬) পাঠকের ছবি (২৯ অক্টোবর ২০২৬) এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের স্থান পরিবর্তন, সময় একই আছে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের স্থান পরিবর্তন, সময় একই আছে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী বন্ধুসভার সাংগঠনিক সভা প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী বন্ধুসভার সাংগঠনিক সভা বাবার কাছে মাদকের টাকা না পেয়ে ঘরে আগুন দিল ছেলে বাবার কাছে মাদকের টাকা না পেয়ে ঘরে আগুন দিল ছেলে ঘরোয়াভাবে কাবিন হয়েছিল, বিয়ের অনুষ্ঠান হওয়ার কথা ছিল ডিসেম্বর-জানুয়ারিতে, তার আগেই বর্ষার মৃত্যু ঘরোয়াভাবে কাবিন হয়েছিল, বিয়ের অনুষ্ঠান হওয়ার কথা ছিল ডিসেম্বর-জানুয়ারিতে, তার আগেই ব...
advertisement

পাঠকের ছবি (২৯ অক্টোবর ২০২৬)

পাঠকের ছবি (২৯ অক্টোবর ২০২৬)
সারা দিনের ক্লান্তি শেষে ঘরে ফেরার পালা। ছবিটি সম্প্রতি তোলা

পাঠকের পাঠানো ছবি থেকে বাছাই করা ছবি নিয়মিত প্রকাশিত হয় নাগরিক সংবাদে।সারা দিনের ক্লান্তি শেষে ঘরে ফেরার পালা। ছবিটি সম্প্রতি তোলা গতকালের ঝোড়ো হাওয়া ও বৃষ্টিতে নেতিয়ে পড়েছে জমির ফসল। পলাশতলা, রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ২৯ অক্টোবর ২০২৬প্রমত্ত পদ্মার বুকে অস্তগামী সূর্য, লালন শাহ সেতু আর হার্ডিঞ্জ রেলসেতুর এক অপরূপ চিত্র। পাকশী, ঈশ্বরদী, পাবনা।

ছবিটি সম্প্রতি তোলা চিরচেনা মেঠোপথ, ধানের জমি আর মাটির ঘ্রাণজোছনারাতে চাঁদ ও এলইডির চকচকে আলোয় ঐতিহাসিক ছয় আনি পুকুরের শোভা। ছয় আনি পুকুরপাড়, টাঙ্গাইল। ছবিটি সম্প্রতি তোলাবাঁশের মাচায় ঝিঙে ফুলের বাহার। কামার বায়সা, সাতক্ষীরা ভোরের আলোয় ঘাস খাওয়ায় ব্যস্ত অ্যানিমেল ফার্মের একটি ঘোড়া। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ, ২৮ অক্টোবর ২০২৬

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের স্থান পরিবর্তন, সময় একই আছে

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের স্থান পরিবর্তন, সময় একই আছে
পরীক্ষার ফলাফল প্রকাশের পর আনন্দ। স্মৃতি ধরে রাখতেই সেলফি। আগামী শনিবার এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের পরে শিক্ষা প্রতিষ্ঠানের প্রাঙ্গণে এমন চিত্র দেখা যাবে

এইচএসসি ও সমমান পরীক্ষা ২০২৬–এর ফলাফল প্রকাশ অনুষ্ঠানের বিজ্ঞপ্তিতে পরিবর্তন আনা হয়েছে। নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী আগামী শনিবার (৩১ অক্টোবর ২০২৬) বেলা ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে ফলাফল প্রকাশের ঘোষণা দেওয়া হবে।

এর আগে ফলাফল প্রকাশের অনুষ্ঠানটি রাজধানীর সেগুনবাগিচার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে হওয়ার কথা ছিল।প্রাথমিকে শিক্ষকতায় প্রকৌশলী-চিকিৎসক–এমফিল-পিএইচডিসহ ৩০ ধরনের ডিগ্রিধারীরাআজ বৃহস্পতিবার বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির প্রকাশিত সংশোধিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন ফলাফল প্রকাশ অনুষ্ঠানের উদ্বোধন করবেন।এদিকে এর আগে আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অনলাইনে রেজাল্ট পোর্টাল, শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যম ও মুঠোফোনে এসএমএস বা খুদে বার্তায় ফলাফল পাবেন শিক্ষার্থীরা।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী বন্ধুসভার সাংগঠনিক সভা

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী বন্ধুসভার সাংগঠনিক সভা
রাজশাহী বন্ধুসভার সাংগঠনিক সভা।

প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন উপলক্ষে সাংগঠনিক সভা করেছে রাজশাহী বন্ধুসভা। ২৬ অক্টোবর প্রথম আলো রাজশাহী অফিসে এই সভা অনুষ্ঠিত হয়।সভার সিদ্ধান্ত মোতাবেক, আগামী ৭ নভেম্বর রাজশাহীর লালন শাহ মুক্তমঞ্চে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।

এতে রাজশাহীর লোকজ সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরার পাশাপাশি সামাজিক সচেতনতা সৃষ্টির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে।অনুষ্ঠানে রাজশাহীর বিলুপ্তপ্রায় লোকসংগীত বারোশিয়া গান ও পদ্মপুরাণ গান পরিবেশনের পরিকল্পনা গ্রহণ করা হয়। পাশাপাশি মাদক ও সড়ক দুর্ঘটনা প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পরিবেশিত হবে ঐতিহ্যবাহী গম্ভীরা।

এ ছাড়া বন্ধু সুমনের নেতৃত্বে একটি ছোট নাটিকা ও মূকাভিনয় পরিবেশনের সিদ্ধান্তও সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।এ বিষয়ে রাজশাহী বন্ধুসভার সাধারণ সম্পাদক ইসরাত জাহান বলেন, ‘আমাদের প্রত্যাশা, ঐতিহ্যবাহী লোকসংস্কৃতির সংরক্ষণ, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং সুস্থ সাংস্কৃতিক চর্চার প্রসারের মধ্য দিয়ে এবারের আয়োজন হয়ে উঠবে ব্যতিক্রমী ও অর্থবহ।’প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপনের পাশাপাশি এ আয়োজন রাজশাহীর সাংস্কৃতিক ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন