সরকার ভুলভাবে সামলানোর চেষ্টা করায় পোশাকশ্রমিকদের আন্দোলন বর্তমান পর্যায়ে এসেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, আওয়ামী লীগের সময় যেকোনো আন্দোলনে জামায়াত-শিবিরের ভূত দেখত সরকার, এখন বিএনপি যেকোনো আন্দোলনে আওয়ামী লীগের ভূত দেখে। এ কথা বলে আন্দোলনের ন্যায্যতাকে নস্যাৎ করার চেষ্টা করা হচ্ছে।
কিন্তু পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে চলমান শ্রমিক আন্দোলন অত্যন্ত ন্যায্য ও যৌক্তিক একটি আন্দোলন।আজ বুধবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
গাজীপুরে এনসিপির শ্রমিক সংগঠন জাতীয় শ্রমিক শক্তি আয়োজিত গায়েবানা জানাজায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হামলায় গুরুতর আহত নেতা–কর্মীদের দেখতে ঢাকা মেডিকেলে গিয়েছিলেন তিনি।নাহিদ ইসলাম বলেন, চলমান আন্দোলনে নিহত শ্রমিক তৌফিক শেখের স্মরণে গায়েবানা জানাজার শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মসূচিতে পুলিশ, বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ন্যক্কারজনক হামলা করেছে।
সূত্র: প্রথম আলো

৫ গোলের থ্রিলারে শেষ মুহূর্তে রিয়ালের নাটকীয় জয়
সমন জারিতে ঘুস দাবির অভিযোগ, আদালতের জারিকারক সাময়িক বরখাস্ত
নতজানু পররাষ্ট্রনীতি আমাদের পিছিয়ে দিয়েছে: জহরত আদিব চৌধুরী
শাহজালাল বিমানবন্দরে দুই ইভটিজারকে কারাদণ্ড দিলেন ম্যাজিস্ট্রেট নওশাদ
দ্রব্যমূল্য-ব্যয় সবকিছু মাথায় রেখেই ন্যূনতম মজুরি ঘোষণা করা হবে: নুর

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন