সাউথ বাংলা ২৪
advertisement

গার্মেন্টস শ্রমিকদের আন্দোলনে সংহতি, দমন-পীড়নের নিন্দা জি এম কাদেরের

গার্মেন্টস শ্রমিকদের আন্দোলনে সংহতি, দমন-পীড়নের নিন্দা জি এম কাদেরের
জি এম কাদের
ফটো কার্ড প্রিন্ট

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবির প্রতি সংহতি প্রকাশ করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের।

একই সঙ্গে শ্রমিকদের আন্দোলন দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বলপ্রয়োগ, নির্যাতন ও গ্রেপ্তারের তীব্র নিন্দা জানিয়েছেন তিনি।বুধবার এক বিবৃতিতে জি এম কাদের বলেন, উচ্চ মূল্যস্ফীতি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে বর্তমান বেতনে শ্রমিকদের দৈনন্দিন জীবন অত্যন্ত কঠিন হয়ে পড়েছে।

অথচ সরকার তাঁদের এই ন্যায্য দাবির প্রতি সহানুভূতিশীল না হয়ে দমন-পীড়নের পথ বেছে নিয়েছে।গাজীপুরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বলপ্রয়োগে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় তৌফিক নামের এক পোশাকশ্রমিকের মৃত্যুর ঘটনায় নিন্দা জানিয়ে তিনি বলেন, নিহতের পরিবারকে ন্যায্য ক্ষতিপূরণ দিতে হবে।বিবৃতিতে জি এম কাদের আরও বলেন, বিদ্যুৎ ও গ্যাসের মূল্যবৃদ্ধি, জ্বালানি সরবরাহসংকট, কাঁচামালের মূল্যবৃদ্ধি এবং ব্যাংকিং খাতের সমস্যায় পোশাকশিল্পের মালিকেরাও এখন তীব্র চাপে রয়েছেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

৫ গোলের থ্রিলারে শেষ মুহূর্তে রিয়ালের নাটকীয় জয় ৫ গোলের থ্রিলারে শেষ মুহূর্তে রিয়ালের নাটকীয় জয় সমন জারিতে ঘুস দাবির অভিযোগ, আদালতের জারিকারক সাময়িক বরখাস্ত সমন জারিতে ঘুস দাবির অভিযোগ, আদালতের জারিকারক সাময়িক বরখাস্ত নতজানু পররাষ্ট্রনীতি আমাদের পিছিয়ে দিয়েছে: জহরত আদিব চৌধুরী নতজানু পররাষ্ট্রনীতি আমাদের পিছিয়ে দিয়েছে: জহরত আদিব চৌধুরী শাহজালাল বিমানবন্দরে দুই ইভটিজারকে কারাদণ্ড দিলেন ম্যাজিস্ট্রেট নওশাদ শাহজালাল বিমানবন্দরে দুই ইভটিজারকে কারাদণ্ড দিলেন ম্যাজিস্ট্রেট নওশাদ দ্রব্যমূল্য-ব্যয় সবকিছু মাথায় রেখেই ন্যূনতম মজুরি ঘোষণা করা হবে: নুর দ্রব্যমূল্য-ব্যয় সবকিছু মাথায় রেখেই ন্যূনতম মজুরি ঘোষণা করা হবে: নুর
advertisement

৫ গোলের থ্রিলারে শেষ মুহূর্তে রিয়ালের নাটকীয় জয়

৫ গোলের থ্রিলারে শেষ মুহূর্তে রিয়ালের নাটকীয় জয়

চ্যাম্পিয়ন্স লিগে আবারও নাটকীয় প্রত্যাবর্তনের গল্প লিখলো রিয়াল মাদ্রিদ। বুধবার (৪ নভেম্বর) গ্রিসে স্বাগতিক এএইকে এথেন্সকে ৩-২ গোলে হারিয়েছে স্প্যানিশ জায়ান্টরা। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে জয়সূচক গোল...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

তরঙ্গ নবায়ন ব্যয় আরও যৌক্তিক করার আহ্বান মোবাইল অপারেটরদের

তরঙ্গ নবায়ন ব্যয় আরও যৌক্তিক করার আহ্বান মোবাইল অপারেটরদের
অ্যামটবের লোগো

দেশের টেলিযোগাযোগ খাতে বিনিয়োগ বাড়ানো, নেটওয়ার্কের মান উন্নত করা ও সারা দেশে সংযোগ সম্প্রসারণের স্বার্থে তরঙ্গ নবায়নের ব্যয় যৌক্তিক করার আহ্বান জানিয়েছেন মোবাইল ফোন অপারেটররা। একই সঙ্গে তরঙ্গের ফি পরিশোধের শর্তে নমনীয়তা চেয়েছেন তাঁরা।রাজধানীর বনানীতে বুধবার অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশের (অ্যামটব) কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন গ্রামীণফোনের চিফ করপোরেট অ্যাফেয়ার্স অফিসার তানভীর মোহাম্মদ, রবির চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার সাহেদ আলম এবং বাংলালিংকের চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান।অপারেটরদের প্রতিনিধিরা বলেন, বাংলাদেশের টেলিযোগাযোগ খাতে রাজস্বের তুলনায় তরঙ্গের পেছনে ব্যয়ের হার এশিয়া-প্যাসিফিক অঞ্চল ও বৈশ্বিক গড়ের চেয়ে বেশি।

অন্যদিকে গ্রাহকপ্রতি গড় আয় (এআরপিইউ) প্রত্যাশিত হারে বাড়ছে না।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

সমন জারিতে ঘুস দাবির অভিযোগ, আদালতের জারিকারক সাময়িক বরখাস্ত

সমন জারিতে ঘুস দাবির অভিযোগ, আদালতের জারিকারক সাময়িক বরখাস্ত

সমন জারির জন্য মামলার বাদীর কাছে ঘুস দাবি এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ অমান্য করে তৃতীয় ব্যক্তিকে দিয়ে সমন জারির কাজ করানোর অভিযোগে ঢাকার জেলা ও দায়রা জজ আদালতের এক জারিকারককে সাময়িক বরখাস্ত করা হয়েছে...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন