ঘোষণা অনুসারে আজ বুধবার সকালে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) একটি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে গেছে। এর ফলে সারা দেশে গ্যাসের সরবরাহ কমেছে। এটি আরও তিন দিন অব্যাহত থাকতে পারে। এতে গ্রাহক পর্যায়ে গ্যাসের চাপ কমতে পারে। তবে গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ হওয়ার মতো কোনো ঘটনা ঘটেনি।বাংলাদেশ তেল, গ্যাস, খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা) সূত্র বলছে, আজ সকাল ৮টায় সারা দেশে মোট গ্যাস সরবরাহ হয়েছে ২৫৪ কোটি ঘনফুট।
এ সময় এলএনজি থেকে সরবরাহ করা হয় ৯৭ কোটি ঘনফুট। এরপর সকাল ১০টার সময় সরবরাহ কমে দাঁড়ায় ২০৮ কোটি ঘনফুটে, যার মধ্যে এলএনজি থেকে আসে ৫১ কোটি ঘনফুট। তার মানে সরবরাহ কমেছে ৪৬ কোটি ঘনফুট।কয়েক দিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে টানা চার দিন দেশে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে খবর ছড়িয়ে পড়ে। এতে অনেকেই আতঙ্কিত হয়ে খোঁজখবর নিতে শুরু করেন। মূলত এটি একটি গুজব। এর সূত্রপাত হয়েছে গ্যাস সরবরাহের চাপ কমার সংবাদ থেকে।
১ নভেম্বর পেট্রোবাংলা জানায়, এলএনজি সরবরাহ কমার কারণে ৪ নভেম্বর থেকে টানা চার দিন গ্যাসের চাপ কম থাকবে।গ্যাস খাত–সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, এলএনজি রূপান্তর করে পাইপলাইনে সরবরাহের জন্য কক্সবাজারের মহেশখালীতে দুটি ভাসমান টার্মিনাল আছে।
সূত্র: প্রথম আলো

মানবাধিকার লঙ্ঘনের ঘটনা পর্যালোচনা করবে সংসদীয় ককাস
বাংলাদেশের জ্বালানি পরিবহনের নিরাপত্তায় ইরান ভূমিকা রাখতে পারে না: রাষ্ট্রদূত
ডিসেম্বরের মধ্যেই পোশাকশ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি ঘোষণা: মাহদী আমিন
কিআ মিটিং ১১৫: অংশ নেবে যেভাবে
কটিয়াদীতে মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে এলোপাতাড়ি ছুরিকাঘাত, মারধর

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন